News Flash

  • Home
  • Uncategorized
  • বিতর্কিত জমিতে মন্দির নির্মাণ, আপত্তি জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় মিজোরামের চিঠি ত্রিপুরাকে
Image

বিতর্কিত জমিতে মন্দির নির্মাণ, আপত্তি জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় মিজোরামের চিঠি ত্রিপুরাকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ বিতর্কিত সীমান্তে মন্দির নির্মাণকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাঘাত ঘটার আশঙ্কায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ত্রিপুরা সরকারকে চিঠি পাঠিয়েছে মিজোরাম সরকার৷ এ-বিষয়ে ত্রিপুরার গৃহসচিবের বক্তব্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার সমস্ত পদক্ষেপ নেওয়া হবে৷


মিজোরাম সরকারের গৃহসচিব ত্রিপুরার গৃহসচিবকে লেখা পত্রে জানিয়েছেন, মিজোরাম-ত্রিপুরা আন্তঃরাজ্য বিতর্কিত সীমান্ত গ্রাম থাইডর তলাঙে ফুলডুঙসেইতে সংরংমা একটি মন্দির নির্মাণের পরিকল্পনা নিয়েছে৷ মামিত জেলা প্রশাসনের রিপোর্ট অনুযায়ী, আগামী ১৯ এবং ২০ অক্টোবর সামাজিক কাজ সম্পন্ন করার সূচি নির্ধারিত হয়েছে৷


মিজোরামের গৃহসচিব লালবিয়াকসংগির দাবি, বিতর্কিত সীমান্তে কোনও কাজ আইন- শৃঙ্খলা পরিস্থিতিতে অস্থিরতা তৈরিতে সক্ষম৷ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি ত্রিপুরার গৃহসচিবকে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন৷ শুধু তাই নয়, মন্দির নির্মাণের কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়ার জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি৷

সাথে তিনি যোগ করেন, ত্রিপুরা ও মিজোরামের সীমানা নির্ধারণে সার্ভে অব ইন্ডিয়া-র কাছে আগ্রহ প্রকাশ করা হয়েছে৷ তাতে আন্তঃরাজ্য সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন৷ এ-বিষয়ে ত্রিপুরার গৃসচিব বিকে সাহু বলেন, মিজোরাম সরকারের গৃসচিবের ওই চিঠি পেয়েছি৷ তবে এখনই কোনও মন্তব্য করতে পারছি না৷ তবে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চয়ই নেওয়া হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top