News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের ওপর বেড়ে চলা অপরাধ নিয়ে কেন্দ্রের নিন্দায় সরব কংগ্রেস
Image

মহিলাদের ওপর বেড়ে চলা অপরাধ নিয়ে কেন্দ্রের নিন্দায় সরব কংগ্রেস

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি. স.): উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণ কাণ্ড এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি রিপোর্টের ওপর ভিত্তি করে কেন্দ্রের নিন্দায় সরব কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর শাসনকালে বিগত চার বছরে মহিলাদের ওপর হওয়া অপরাধের ঘটনা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তপশিলি জাতিভুক্ত মহিলাদের ওপর হওয়া অত্যাচার ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে ক্রমাগত মহিলাদের ওপর অত্যাচার বেড়েই চলেছে সেখানে দাঁড়িয়ে কোন যুক্তিতে সরকার নিজের পিঠ চাপড়ে চলেছে।


এনসিআরবি রিপোর্টের ওপর ভিত্তি করে রণদীপ সিং সুরজেওয়ালা নিজের টুইট বার্তায় লিখেছেন, কেন্দ্রের নারী নিরাপত্তা প্রকৃত সত্য এটাই যে নারীরা দেশজুড়ে নিরাপদ নয়।বিশেষ করে দলিত মহিলার একেবারেই নিরাপদ নয়।বিগত চার বছরে তপশিলি জাতির মহিলাদের ধর্ষিত হওয়ার ঘটনা ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দলিত মহিলাদের যৌন হেনস্তার শিকার হওয়া বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে বিজেপির আমলে তপশিলি জাতির মহিলারা ভারতে একেবারেই সুরক্ষিত নয়।


উল্লেখ করা যেতে পারে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট অনুযায়ী দেশজুড়ে মহিলাদের ওপর হওয়া অপরাধের হার বৃদ্ধি পেয়েছে ২৩.৩ শতাংশ। তপশিলি জাতির মহিলাদের ওপর হওয়া অপরাধের হার বৃদ্ধি পেয়েছে ১৮.৮ শতাংশ। তপশিলি জাতির অন্তর্ভুক্ত মহিলাদের ওপর ধর্ষণ হওয়ার ঘটনা বৃদ্ধি পেয়েছে ৩৭ শতাংশ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top