News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরিচ্যুত শিক্ষক সমস্যা সমাধানে আজ বিশেষ বৈঠক, অভিন্ন নিয়োগ নীতি প্রণয়নে হবে আলোচনা
Image

চাকুরিচ্যুত শিক্ষক সমস্যা সমাধানে আজ বিশেষ বৈঠক, অভিন্ন নিয়োগ নীতি প্রণয়নে হবে আলোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ অক্টোবর৷৷ অভিন্ন নিয়োগ নীতি প্রণয়নে জরুরি বৈঠকের ডাক দিয়েছে শিক্ষা দফতর৷ মূলত, মুখ্যমন্ত্রীর আগ্রহে আগামীকাল সন্ধ্যায় ওই বৈঠক অনুষ্ঠিত হবে৷ অভিন্ন নিয়োগ নীতি নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দফতর ও আইন দফতরের আধিকারিকদের সাথে বৈঠক করবেন৷ সম্ভবত, চাকুরিচ্যুত ১০৩২৩ শিক্ষকদের স্থায়ী সমাধানে ওই বৈঠক অনুষ্ঠিত হবে৷


সম্প্রতি, চাকুরিচ্যুত শিক্ষকদের তিনটি সংগঠন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছে৷ তাঁরা আশ্বস্থ আশ্বস্থ হয়েছে, ত্রিপুরা সরকার তাঁদের চাকুরীর স্থায়ী সমাধানে ইতিবাচক পদক্ষেপ নেবে৷ গ্রুপ-সি এবং গ্রুপ-ডি শূন্যপদে তাঁদের নিয়োগে সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার৷ কিন্তু, অন্য বেকারদের সাথেই তাদের চাকুরীর যোগ্যতা নির্ণয়ের পরীক্ষায় বসতে হবে৷ এ-ক্ষেত্রে ওই সুযোগ নিতে ব্যর্থ হবেন তাঁদের আউটসোর্চিং-র মাধ্যমে নিয়োগ দেওয়া হবে৷ তাতে আপত্তি রয়েছে চাকুরিচ্যুত শিক্ষকদের৷ তাই, তাঁরা সচিবালয় ঘেরাও করেছিলেন৷ পরবর্তী সময়ে শিক্ষামন্ত্রী-র সাথে বৈঠক এবং সম্প্রতি মুখ্যমন্ত্রীর সাথেও সমস্যা নিয়ে আলোচনা করেছেন৷

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে চাকুরিচ্যুত শিক্ষকদের স্থায়ী সমাধানে বিকল্প পথের খুঁজেই আগামীকাল বৈঠক হবে৷ অভিন্ন নিয়োগ নীতি প্রণয়নে-র মাধ্যমে কোন সুযোগ খুঁজে বের করার চেষ্টা করা হবে বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top