News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৭৮,৫২৪
Image

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ৭৮,৫২৪

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি. স.): দেশজুড়ে ক্রমাগত বেড়েই চলেছে করোনার মারণ দৌরাত্ম্য। একাধিক পদক্ষেপ নেওয়া সত্ত্বেও কোনমতেই করোনার সংক্রমণকে রোধ করা যাচ্ছে না।বিগত ২৪ ঘন্টা নতুন করে গোটা দেশজুড়ে করোনা আক্রান্ত হয়েছে ৭৮৫২৪।ওই সময়ের মধ্যে দেশজুড়ে করোনায় নিহত হয়েছে ৯৭১ বলে বৃহস্পতিবার জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, দেশের সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেশি বেড়ে দাঁড়িয়েছে ৬৮, ৩৫, ৬৫৬। এর মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা রয়েছে ৯, ০২, ৪২৫। সবমিলিয়ে সুস্থ হয়ে উঠেছে ৫৮, ২৭, ৭০৫। দেশজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১, ০৫, ৫২৬।করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২, ৪৪, ৯৭৬। নিহত ৩৮০৭৯। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১, ১৬, ১৭২।নিহত ৯৫৭৪।কেরলে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯২২৪৬। নিহত ৯০৬। অন্ধ্রপ্রদেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৯৫১৩। নিহত ৬০৮৬। ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ এর তরফ থেকে জানানো হয়েছে ৭ অক্টোবর, বুধবার পর্যন্ত সব মিলিয়ে ৮, ৩৪, ৬৫, ৯৭৫ নমুনা পরীক্ষা করা হয়েছে।এর মধ্যে শুধুমাত্র বুধবার এই পরীক্ষা করা হয়েছে ১১, ৯৪, ৩২১ নমুনা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top