News Flash

  • Home
  • Uncategorized
  • খাদ্য ও অর্থের সংস্থান নিশ্চিতের দাবিতে তপশিলি জাতি সমন্বয় সমিতির মিছিল
Image

খাদ্য ও অর্থের সংস্থান নিশ্চিতের দাবিতে তপশিলি জাতি সমন্বয় সমিতির মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷ ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে ৯ দফা দাবিতে বুধবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়৷মিছিলটি আগরতলা মেলার মাঠ থেকে শুরু হয়ে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ পুলিশ মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে৷পুলিশের বাধা উপেক্ষা করে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির মিছিল শহরের বিভিন্ন অপরাধ পরিক্রমা করেছে৷


মিছিল শেষে জমায়েতে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক রতন দাস সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ৷ জামায়াতে বক্তব্য রাখতে গিয়ে সুধন দাস বলেন কোভিড পরিস্থিতিতে রাজ্যের শ্রমিক সাধারণ মানুষ তফসিলি অংশের মানুষ সহ সকল অংশের মানুষের খাদ্য ও অর্থের সংস্থান নিশ্চিত করার দাবি জানানো হয়েছে৷ এ বিষয়ে রাজ্য সরকারকে বহু আগেই স্মারকলিপি প্রদান করা হয়েছিল৷ রাজ্য সরকারের তরফ থেকে সংগঠনকে এখনো পর্যন্ত কোনো সদুত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তপশীল জাতি নেতা সুধন দাস৷ তিনি বলেন জনগণের স্বার্থেই তারা আন্দোলনে সামিল হয়েছেন৷


গণতান্ত্রিক উপায়ে আয়োজিত মিছিল সমাবেশে পুলিশের বাধা দানের ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন তিনি৷ তিনি বলেন গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করে দিয়ে কোনভাবেই মূল সমস্যার সমাধান করা সম্ভব হবে না৷ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট নয় দফা দাবিতে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার জন্য তিনি তপশিলি জাতি ভুক্ত সম্প্রদায় সহ অন্যান্য সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top