News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির হাতের পুতুল সিবিআই, দাবি কংগ্রেসের
Image

বিজেপির হাতের পুতুল সিবিআই, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি. স.): দলের বর্ষীয়ান নেতা ডি কে শিবকুমার এবং তার ভাই ডি কে সুরেশের বাসভবনে সিবিআইয়ের তল্লাশি হানার বিরুদ্ধে নিন্দায় সরব কংগ্রেস। এর জন্য কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে কংগ্রেস।

শতাব্দী প্রাচীন এই দলটির দাবি বিজেপির হাতের পুতুলে পরিণত হয়েছে সিবিআই। নির্বাচনের সময় অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সিবিআইকে। সোমবার কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সূরজেওয়ালা টুইট করে জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই নরেন্দ্র মোদী এবং বি এস ইয়েদুরাপ্পার হাতের পুতুলে পরিণত হয়েছে। কিন্তু দল হিসেবে কংগ্রেস ভীত নয়। এসবই নির্বাচনী কৌশল। নির্বাচন আসন্ন বুঝে বিজেপি সরকার এগুলো প্রয়োগ করছে। বিজিপির নিশানায় রয়েছে ভারতের প্রত্যেকটি দলই। মোদী – ইয়েদুরাপ্পার এই কুটিল সংকল্পে ভীত নয় কংগ্রেস। বিজেপির নেতিবাচক ব্যবস্থাপনা সকলের সামনে তুলে ধরবে কংগ্রেস।জনগণকে বিভ্রান্ত করা এবং প্রতিহিংসার রাজনীতি করে গিয়েছে বিজেপি। উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়ে গিয়েছে। সেই প্রস্তুতিকে ব্যাহত করার জন্য শিবকুমারের বাড়িতে সিবিআই হানা দিয়েছে।

উল্লেখ করা যেতে পারে, ডি কে শিবকুমারের বাসভবন সহ তার সম্পর্কিত ১৪ টি জায়গায় তল্লাশি চালিয়ে ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে সিবিআই। ডি কে শিবকুমারের ভাই তথা কংগ্রেস সাংসদ ডি কে সুরেশের বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top