News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু এক বিদ্যুৎকর্মীর
Image

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু এক বিদ্যুৎকর্মীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ সিপাহী জলা জেলার সোনামুড়া সোনাপুরে বিদ্যুতের ট্রান্সফরমার চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক বিদ্যুৎকর্মীর৷ মৃত বিদ্যুৎ কর্মীর নাম সুশান্ত গোস্বামী৷ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎকর্মীর মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

স্থানীয় সূত্রে জানা গেছে সোনাপুর এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমারটি বিকল হয়ে পড়েছিল৷ সেটি সারাইয়ের কাজে গিয়েছিল বিদ্যুৎ কর্মীরা৷সারা এর কাজ করার সময় প্রশান্ত গোস্বামী নামে ওই বিদ্যুৎকর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷এদিকে রাজধানী আগরতলা শহর এলাকার জগহরি মুড়ায় নিজ বাড়িতে বিদ্যুতের লাইন সারাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর সংবাদে গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top