News Flash

  • Home
  • Uncategorized
  • স্ত্রীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা
Image

স্ত্রীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ অক্টোবর৷৷ স্ত্রীর অশ্লীল ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কারনে স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ স্ত্রীর৷ ঘটনা আর কে পুর থানার পিত্রা এলাকায়৷ সংবাদ সূত্রে জানা যায় স্বামী মনিরুল ইস লাম স্থির অশ্লীল ছবি ফেসবুক হোয়াটস্যাপে ছড়িয়ে দিয়ে সমাজে স্ত্রীকে কলঙ্কিত করার চেষ্টা করে এবং প্রথমা স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় আরেকটি বিয়ে করে মনিরুল ইসলাম৷


উদয়পুর আর কে পুর মহিলা থানায় দ্বারস্থ হয় স্ত্রী নেহরা বিবি, সেখানে কর্তৃপক্ষ পুলিশ অফিসারকে সমস্ত বিষয় জানিয়ে অভিযোগ করলে কেউই সাহায্য করে নি, বরং নেহারা বিবিকে কাকড়াবন থানা যাওয়ার জন্য বলা হয় কেননা মনিরুল ইসলামের বাড়ি কাকড়াবন থানা কুশা মারা এলাকায়৷ সে কথা অনুযায়ী নেহারা বিবি ছুটে যায় কাকড়াবন থানাতে সেখানেও কর্তব্যরত পুলিশ অফিসার পুনরায় তাকে উদয়পুর মহিলা থানা যাওয়ার জন্য বলে, এইভাবে একের পর এক থানাতে অজুহাত দেখিয়ে নেহারা বেবিকে বারবার ঘুরিয়ে দেয়৷


পরবর্তী সময় বাধ্য হয়ে কাকড়াবন থানায় চ্জ্জট্ট নিয়ে উদয়পুর মহিলা থানা ফরওয়ার্ডিং করে দেয়৷ উদয়পুর মহিলা থানা পরবর্তী সময় জামিন অযোগ্য ধারায় মামলা নেয়৷ সেই মামলায় তদন্ত দায়িত্ব দেয় ডিএসপি অরিন্দম রিয়াং এর হাতে৷ মামলা নেওয়ার তিন চার মাস অতিক্রম হয়ে গেলেও পুলিশের কোন ভূমিকায় দেখা যায় না৷ এদিকে থানায় মামলা হতেই মনিরুল ইসলাম বারবার হুমকি দেয় স্ত্রী নেহারা বিবি এবং তার মেয়ের স্বামীর বাড়িতেও৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top