News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে অপ্রীতিকর ঘটনা হ্রাস পাচ্ছে, দাবি বিজেপির
Image

রাজ্যে অপ্রীতিকর ঘটনা হ্রাস পাচ্ছে, দাবি বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর৷৷ রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটিও রাজনৈতিক খুন হয়নি৷ কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম দাবি করছে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর ১৪ টি রাজনৈতিক খুন হয়েছে৷ বরং বিরোধী দলের রাজনৈতিক সন্ত্রাসের শাসক দলের কর্মীরা আহত হচ্ছেন৷ তাদের চিকিৎসার জন্য বহিঃরাজ্যে নিয়ে যেতে হচ্ছে৷ আর সন্ত্রাস কাকে বলে সেটা বিগত বাম আমলে রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে৷ আগামী কিছুদিনের মধ্যে তৎকালীন সময়ের সন্ত্রাসের পরিসংখ্যান ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে তুলে ধরা হবে৷ এমনকি ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যে মাফিয়া রাজ চুরমার করে দেওয়া হয়েছে৷ কিছু সিপিআইএম নেতা তার মদত দিতে চেষ্টা করছে৷ আর যারা রাজ্যে আইন-শৃঙ্খলতা ভাঙতে চেষ্টা করবে তাদের ছাড়া হবে না৷


রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই হুঁশিয়ারি দিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য৷ তিনি আরো বলেন, রাজ্যের সিপিএম আমলের মাফিয়ারা কার সাথে ছিল এবং তাদের পরিচয় কি তা হয়তো রাজ্যবাসী ভুলেনি৷ পুলিশকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিয়েছে বর্তমান সরকার৷ অর্থাৎ ভারতীয় জনতা পার্টি চায় পূর্বে রাজ্যের সিপিআইএম যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিল তার পরিবর্তন৷ আর বর্তমানে যেসব সন্ত্রাস ঘটছে রাজ্যে তার সাথে শাসক দলের কর্মীরা জড়িত এমন কোন প্রমাণ করে দেখাতে পারবে না রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম৷

কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পূর্বের সিপিআইএমের সংসৃকতি বদলে দিতে চাইছে৷ কারণ সিপিআইএম গণতন্ত্র বিরোধী এবং একনায়কতন্ত্রের বিশ্বাসী৷ আর তাদের রিতিনীতি রাজ্যের সাংবাদিকরাও ভুলে যায়নি৷ তাদের রক্ত চক্ষুর কাছে সাংবাদিকরা প্রশ্ণ করতে পারত না৷ খবরের কাগজ অন্যথায় যেতে পারত না, ক্যাডার এবং প্রশাসনিকভাবে কার্যক্রম চালাতে তারা বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ তোলেন তিনি৷ তিনি বলেন, রাজ্যে অপ্রীতিকর ঘটনাও হ্রাস পাচ্ছে৷ ২০১৮ সালে ডাকাতি ০৩, ছিনতাই ০৮, সিঁধ কেটে চুরি ১৩৩, চুরি ২২০, জমি সংক্রান্ত অপরাধ ৩৫৪, খুন ৮০, শারীরিক আহত করা ১০৯৬, শারীরক নিগ্রহ করা ১১৭৬, ধর্ষণ ১০৬,অপহরণ বা নিখোঁজ ৮৬ এবং শ্লীলতাহানি ১৩৭টি৷


২০২০ সালে ডাকাতি ০১, ছিনতাই ০৪, সিঁধ কেটে চুরি ৭৭, চুরি ১৮৭, জমি সংক্রান্ত অপরাধ ২৫৯, খুন ৬৩, শারীরিক আহত করা ৭০৮, শারীরক নিগ্রহ করা ৭৭১, ধর্ষণ ৮৫,অপহরণ বা নিখোঁজ ৬২ এবং শ্লীলতাহানি ৯৭টি৷ এই তথ্য জুলাই মাস পর্যন্ত৷ ভারতীয় জনতা পার্টি চাইছে পুলিশের মাধ্যমে সেসব অপ্রীতিকর ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসতে চায়৷ আর সে অনুযায়ী গণতান্ত্রিকভাবে কাজ চলছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি৷ তিনি আরো অভিযোগ করে বলেন, ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যের আরক্ষা প্রশাসনকে ক্ষমতা দিয়েছে যাতে পার্টি অফিস গুলি বিরুদ্ধে অভিযোগ থাকছে অভিযান চালানোর৷ রাজ্যের কিছু মানুষের এমনটাও অভিযোগ রয়েছে সিপিএম পার্টি অফিসে আগ্ণেয়াস্ত্র রয়েছে৷ সুতরাং ভারতীয় জনতা পার্টি সরকার কোন ধরনের সন্ত্রাস মূলক কার্যকলাপকে প্রশ্রয় দেবে না৷ আর যারা সন্ত্রাসের প্ররোচনা করছে তারা যাতে সহসাই সঠিক পথ অবলম্বন করে তার আহ্বান জানিয়েছেন প্রদেশ বিজেপি মুখপাত্র৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top