News Flash

  • Home
  • Uncategorized
  • নদীর চড়ে উদ্ধার বন্য প্রাণীর কঙ্কাল চাঞ্চল্য শান্তিরবাজারে
Image

নদীর চড়ে উদ্ধার বন্য প্রাণীর কঙ্কাল চাঞ্চল্য শান্তিরবাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ নদীর চড়ে এক প্রাণীর কঙ্কালকে ঘিরে দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমায় ভীষণ কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ অবশ্য ওই প্রাণী কোন প্রজাতির তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না৷ অনুমানের ভিত্তিতে হায়না কিংবা ঘোড়া প্রজাতির প্রাণী হতে পারে বলে দাবি করা হচ্ছে৷


আজ শনিবার দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার কাঞ্চননগরে লাউগাঙ নদীর চড়ে একটি কঙ্কাল উদ্ধার হয়েছে৷ স্থানীয় যুবক ভূবিদ্যার ছাত্র শুভ্রদীপ নন্দী প্রথম দেখেছিলেন কঙ্কালটি৷ তার পর তিনি নিজেই ওই কঙ্কালের পর্যবেক্ষণ করেন এবং বন দফতরকে খবর দেন৷ এ-বিষয়ে শুভ্রদীপ বলেন, ওই প্রাণীর দুটো চোয়ালে দাঁত রয়েছে৷ যা এখনও অক্ষত৷ তাছাড়া মেরুদণ্ডের অনেক অংশ মাটির নীচে৷ তিনি বলেন, কঙ্কালটির শুধু চোয়াল এক ফিট দীর্ঘ৷ স্বাভাবিকভাবেই অনুমান করা যাচ্ছে, প্রাণীটি অনেক বড় আকারের ছিল৷ অবশ্য ওই প্রজাতির প্রাণী ত্রিপুরায় লুপ্তপ্রায় বলে মনে করছেন তিনি৷

তাঁর দাবি, আজ সকালে নদীর চড়ে প্রাতঃভ্রমণে গিয়ে কঙ্কাল দেখতে পেয়েছিলাম৷ তার পর ওই কঙ্কালটি কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সমস্ত বিষয় বন দফতরকে জানিয়েছি৷ এখন বন দফতর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে৷
শান্তিরবাজার মহকুমা বন আধিকারিক টেলিফোনে জানিয়েছেন, কঙ্কাল দেখে কোন প্রজাতির প্রাণী বলা মুশকিল৷ তাই, নমুনা পরীক্ষার জন্য পশুদের ফরেনসিকে পাঠানো হবে৷ তাঁর কথায়, ত্রিপুরায় পশুদের ফরেনসিক নেই৷ তাই নমুনা দিল্লিতে অবস্থিত বন্যপ্রাণী ইনস্টিটিউটে পাঠানো হবে৷ সে মোতাবেক সমস্ত ব্যবস্থা করা হচ্ছে৷
এদিন শুভ্রদীপ জানিয়েছেন, কঙ্কালটি হায়না প্রজাতির প্রাণীর হতে পারে৷ তবে শান্তিরবাজার মহকুমা বন আধিকারিক দাবি করেছেন, এই কঙ্কালটি খচ্চরেরও হতে পারে বলে মনে হচ্ছে৷ এদিকে, কঙ্কাল উদ্ধারের খবর চাউর হতেই উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে৷ বিশেষ করে সুকল পড়ুয়া ছেলেমেয়েরা বিশেষ উৎসাহ নিয়ে ওই কঙ্কাল দেখার জন্য ভিড় করছে৷ বন দফতরের আধিকারিকরা ওই কঙ্কাল নিজেদের হেফাজতে নিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top