News Flash

  • Home
  • Uncategorized
  • স্বনির্ভর মানসিকতাই দেশ ও রাজ্যকে আত্মনির্ভর করে তুলতে পারে : মুখ্যমন্ত্রী
Image

স্বনির্ভর মানসিকতাই দেশ ও রাজ্যকে আত্মনির্ভর করে তুলতে পারে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর৷৷ স্বনির্ভর মানসিকতাই দেশ ও একটি রাজ্যকে আত্মনির্ভর করে তুলতে পারে৷ ত্রিপুরা সরকার রাজ্যের জনগণকে বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর করার লক্ষ্যে বহুমুখী উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে৷ আজ শনিবার আগরতলায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে আয়োজিত মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনা মেগা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন, স্বনির্ভরতাই কোনও জাতি, কোনও রাজ্য বা দেশকে আত্মনির্ভর করে গড়ে তুলতে পারে৷ এই যোজনা জনসাধারণকে আর্থিক দিক থেকে আত্মনির্ভর করার পাশাপাশি নানা দিকে শক্তিশালী করে গড়ে তুলতে সহায়ক হবে৷


মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকার ত্রিপুরাকে স্বনির্ভর করার উদ্দেশ্যে কোনও প্রকার সচেষ্ট পদক্ষেপ গ্রহণ করেনি৷ বর্তমান রাজ্য সরকার ত্রিপুরাকে স্বনির্ভর করার জন্য বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে সরলীকরণের উদ্যোগ নিয়েছে৷ সমগ্র রাজ্যে ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রেড প্রদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তিনি বলেন, পূর্বে ট্রেড লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অনেক জটিলতার সম্মুখীন হতে হতো৷ বর্তমানে ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক এবং ব্যবসায়ী, সকলের কথা ভেবে এই প্রক্রিয়াকে সরলীকরণ করা হয়েছে৷ পাশাপাশি যাদের ট্রেড লাইসেন্স রয়েছে এমন ব্যবসায়ীদের ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলিকেও প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে৷ ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে বিমার আওতায় আনতে সরকার প্রয়োজনীয় সহায়তা করবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন৷

এদিন তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশিত পথেই এগিয়ে চলেছে ত্রিপুরা৷ সাব্রুমের ইন্টিগ্রেটেড চেকপোস্ট, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, লজিস্টিক হাব স্থাপন ইত্যাদিকে ভিত্তি করে আগামীদিনে বহু লোকের রোজগারের সুযোগ সৃষ্টি হবে৷ চিটাগাং বন্দরের সাথে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির যোগাযোগ গড়ে উঠবে৷ এর ফলে ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রবেশদ্বার হয়ে উঠবে৷ ভবিষ্যতে ত্রিপুরা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলের অন্নদাতা হয়ে উঠবে৷ প্রধানমন্ত্রীর উত্তর-পূর্বাঞ্চলকে অষ্টলক্ষ্মী রূপে গড়ে তোলার স্বপ্ণ যথাযথ বাস্তবায়নের ক্ষেত্রে ত্রিপুরা অগ্রণী ভূমিকা গ্রহণ করবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷


মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যের মানুষকে স্বনির্ভর করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার৷ ৫০ হাজার বর্গা চাষিকে ভরতুকিতে ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে নতুন করে ৩০ হাজার জনকে সামাজিক সুরক্ষা ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যা সব-কা সাথ স-বকা বিকাশের প্রতিফলন বলে তিনি অভিমত প্রকাশ করেন৷ করোনা আবহের মধ্যেও ত্রিপুরাকে স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছে সরকার৷ সাবমেরিন ইন্টিগ্রেটেড চেকপোস্ট স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top