News Flash

  • Home
  • Uncategorized
  • ফিল্মি কায়দায় মহিলার গলার চেইন ছিনতাই গর্জিতে
Image

ফিল্মি কায়দায় মহিলার গলার চেইন ছিনতাই গর্জিতে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ সেপ্ঢেম্বর৷৷ সিনেমার কায়দায় এক মহিলার গলা থেকে সোনার চেইন ছিনতাই করে পালালো এক অজ্ঞাত পরিচয় দুসৃকতি৷ ঘটনা বুধবার দুপুর আনুমানিক দুইটায় উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন গর্জি পুলিশ ফাঁড়ির অন্তর্গত জোয়ালিখামার এলাকায়৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা জোয়ালিখামার এলাকায়৷ ঘটনার তদন্তে গর্জি থানার পুলিশ৷


সূত্র মারফৎ জানা যায়, বুধবার দুপুর আনুমানিক দুইটায় জোয়ালিখামার এলাকার নকুল দাসের বাড়িতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এসে জলের তৃষ্ণা পেয়েছে বলে একটি খালি বোতল দিয়ে এতে জল ভর্তি করে দেবার জন্য বলেন৷ তখন নকুল বাবুর পুত্রবধূ মণিদীপা দাস ঘর থেকে বোতলটিতে জল ভর্তি করে দিয়ে ঘাড় ফিরাতেই হঠাৎ করে উনাকে মারধর করে মণিদীপা দেবীর গলায় থাকা সোনার চেইন টি ধরে এক টান দিয়ে খুলে ছিনতাই করে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে থাকা একটি মারুতি গাড়িতে উঠে অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তিটি পালিয়ে যেতে সক্ষম হয়৷ সঙ্গে সঙ্গে গৃহবধূ মণিদীপা চিৎকার চেঁচামেচি শুরু করলে বাড়ির লোকজন ছিনতাইকারীর পেছনে দৌড়ে ধরার চেষ্টা করলেও ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়৷ এই বিষয়ে গর্জি থানায় জানানো হয়েছে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ এই এলাকায় এই নতুন সংসৃকতির জন্মও নেওয়ায় এলাকায় উৎকন্ঠা ও ভীতির সঞ্চার হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top