News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় স্মার্ট সিটির কাজ ঘুরে দেখলেন আধিকারীকরা
Image

আগরতলায় স্মার্ট সিটির কাজ ঘুরে দেখলেন আধিকারীকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্ঢেম্বর৷৷ বুধবার শিবনগর এলাকায় স্মার্ট সিটি কাজ পরিদর্শন করলেন স্মার্ট সিটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদব৷ তিনি এদিন শিবনগর এলাকার রাস্তার ডেইন, বিদ্যুতিক লাইনের অবস্থা এবং স্মার্ট সিটির আওতায় দুটি পুকুরের কাজ ইঞ্জিনিয়ারদের সাথে নিয়ে পরিদর্শন করেন৷


পরে স্মার্ট সিটি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শৈলেশ কুমার যাদব সংবাদ প্রতিনিধি দের জানান, বিগত বছর মে মাসে স্মার্ট সিটি আওতায় শিবনগর এলাকার দুটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছিল৷ দুটি প্রজেক্টের কাজের ক্ষেত্রে ব্যয় হবে ৯ কোটি টাকা৷ কিন্তু কাজটি শুরু হওয়ার পর থেকে বেশ কিছু কারণবশত কাজের গতি বৃদ্ধি পাচ্ছে না৷ বিগত বছর দূর্গা পূজার পর কাজটি শুরু হয়েছিল কিন্তু এলাকার বেশকিছু দোকান ঘর অবৈধভাবে সরকারি স্থানে থাকার কারণে সেগুলি তুলতে সময় লেগে যায়৷ আবার চলতি বছর মার্চ মাস থেকে লকডাউন এর কারণে কাজের গতিতে অনেকটা ব্যাঘাত ঘটেছে৷

এখন পর্যন্ত ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে শিবনগর এলাকায়৷ আর কাজের গতি বৃদ্ধি করে পুজোর আগে এই শিবনগর এলাকার ডেইন এবং ফুটপাতে কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে স্মার্ট সিটি কর্তৃপক্ষ৷ পূজার পর শিবনগর এলাকার রাস্তাটা বন্ধ করে দিয়ে রাস্তাটি কাজ সম্পন্ন করা হবে৷ এবং শিবনগর এলাকা যে সমস্ত বিদ্যুতিক লাইন এবং টেলিফোনের লাইন খুঁটির দ্বারা ঝোলানো রয়েছে, সেসব লাইন মাটির নিচে দিয়ে করা হবে৷ দ্বিতীয় প্রজেক্টটি হলো এলাকা দুটি পুকুরের কাজ৷
আর পুকুরগুলির কাজ প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয় গেছে৷ দু’’মাসের মধ্যেই দ্বিতীয় প্রজেক্টের পুকুরের কাজ সম্পন্ন হয়ে যাবে৷ পুকুরের মধ্যে দিয়ে সেতু নির্মাণ করা হবে৷ সব মিলে ৪ থেকে ৫ মাস সময় কাজ সম্পন্ন হতে লাগবে বলে জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top