News Flash

  • Home
  • Uncategorized
  • খাদ্যের জন্য রাজ্যে চলছে জঙ্গলের নিরীহ পশুপাখি নিধন
Image

খাদ্যের জন্য রাজ্যে চলছে জঙ্গলের নিরীহ পশুপাখি নিধন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩০ সেপ্ঢেম্বর৷৷ কাঠবেড়ালি, পায়রা, শালিক পাখি এখন মানুষ খাবার হিসেবে ব্যবহার করছে৷ ত্রিপুরার দক্ষিণ জেলায় বগাফা বন দফতরের অধীনে বেতাগায় বন-জঙ্গলে পশুপাখি শিকারে নেমেছে স্থানীয় কিছু যুবক৷ তারা প্রতিদিন বনের পশুপাখি মেরে খাবারের খোরাক মেটাচ্ছেন৷ স্বাভাবিকভাবে ওই সব পাখি এখন অস্তিত্ব সংকটের মুখে পড়েছে৷ অথচ বন দফতরের এ-বিষয়ে কোনও হেলদোল নেই৷


স্থানীয় সূত্রের খবর, প্রতিদিন বেতাগায় কিছু যুবক গুলতি দিয়ে পাখি শিকার করছে৷ এমনই এক ঘটনায় বুধবার দুই জনজাতি যুবক একটি কাঠবেড়ালি, একটি পায়রা এবং একটি শালিক পাখি শিকার করেছে৷ তাদের পরিচয় জানার চেষ্টা করা হলেও কিছুই তারা জানাননি৷ তবে প্রতিদিন ওই জঙ্গলে তারা শিকার করে তা স্বীকার করেছে৷
প্রকাশ্য দিবালোকে পশুপাখি শিকারের ঘটনায় স্থানীয় জনগণ ভীষণ উদ্বিগ্ণ৷ কিন্তু ওই সকল যুবককে পশুপাখি শিকারে বাধা দেওয়ার সাহস কেউ দেখছেন না৷ পরিচিতি প্রকাশে অনিচ্ছুক জনৈক এলাকাবাসী বলেন, বেশ কিছুদিন ধরেই কয়েকজন জনজাতি যুবক দিনের বেলায় জঙ্গলের পশুপাখি শিকার করে চলেছে৷ নিরীহ পশুপাখি শিকার করে ব্যাগে ঢুকিয়ে চলে যায় তারা৷ তাদের আটকানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনও লাভ হয়নি৷

এ-বিষয়ে এক জনজাতি যুবক বলেন, মগ পাড়ায় তাদের বসবাস৷ খাবারের সন্ধানেই তারা পশুপাখি শিকার করেন৷ প্রতিদিন যা শিকার করা সম্ভব হয়, বাড়ি ফিরে তা-ই তারা আহার হিসেবে গ্রহণ করেন৷ অবশ্য ওই পশুপাখি কোনও অবৈধ কাজে ব্যবহৃত হচ্ছে, দেখে এমনটা মনে হয় না তাদের৷ কারণ, তাদের ছোঁড়া গুলতির আঘাতে তিনটি প্রাণীর মৃত্যু হয়েছে৷ ব্যাগ থেকে বের করে তা দেখিয়েছেও তারা৷


তাদের সাথে কথাবার্তায় বোঝা গেছে, প্রতিনিয়ত তারা শিকার করে৷ অথচ বন দফতরের তাতে কোনও হেলদোল নেই৷ স্থানীয়দের দাবি, এ-বিষয়ে বন দফতরকে জানানো হয়েছে৷ অথচ অমানবিক এই সব কাজ বন্ধে কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না৷ ফলে ওই সব যুবকের সাহস ক্রমশ বেড়েই চলেছে৷
স্বাভাবিকভাবেই, প্রকৃতির ভারসাম্য রক্ষার দায় কে নেবে, সেই প্রশ্ণই এখন ঘুরেফিরে উঠছে৷ তবে খাবারের জন্য জঙ্গলের নিরীহ পশুপাখিকেই কেন ওই সব জনজাতি যুবকরা বেছে নিয়েছে, সেই প্রশ্ণও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top