News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমতলায় গহবধূকে নির্যাতন, কাঞ্চনপুরে মহিলার শ্লীলতাহানি
Image

প্রেমতলায় গহবধূকে নির্যাতন, কাঞ্চনপুরে মহিলার শ্লীলতাহানি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/কঞ্চনপুর, ২৫ সেপ্ঢেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানা এলাকার বাগান গ্রাম পঞ্চায়েতের প্রেমতলা এলাকায় এক গৃহবধূ নির্যাতনের শিকার৷ নির্যাতিত গৃহবধূ সুপর্ণা মালাকার অবশেষে বাপের বাড়ীতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন৷


বাপের বাড়িতে আশ্রয় নিয়ে নির্যাতিতা গৃহবধূ চুড়াইবাড়ি থানায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন৷ অভিযুক্ত স্বামীর নাম অপু মালাকার৷ সংবাদ সূত্রে জানা গেছে প্রায় এক বছর আগে সামাজিক প্রথায় তাদের বিয়ে হয়েছিল৷ বিয়েতে পাত্র পক্ষের দাবি অনুযায়ী নগদ টাকাসহ অন্যান্য জিনিসপত্র মিটিয়ে দেওয়া হয়েছিল৷ কিন্তু তাতেও খাই মিটেনি পাত্র পক্ষের৷
বিয়ের কিছুদিন পর থেকেই গৃহবধূ অপর্ণা মালাকারের ওপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনরা অকথ্য নির্যাতন শুরু করেন৷ স্বামী অপ মালাকার আখন্ড নেশাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরে স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ৷ এসব বিষয়ে একাধিকবার সালিশি সভা হয়েছে৷ কিন্তু পরবর্তীকালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে৷ নির্যাতন সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বাধ্য হয়েই গৃহবধূ মায়ের কাছে আশ্রয় নিয়েছে৷ নির্যাতিত গৃহবধূ জানায় তার বাবা অনেক আগেই প্রয়াত হয়েছেন৷

মা ক্যান্সারে আক্রান্ত৷ তাদের সংসারে আর কোনো ভাইবোন নেই৷ দিদিমাকে নিয়ে মা বাড়িতে কোনোক্রমে বেঁচে আছেন৷ অসহায় মায়ের কাছে শেষ পর্যন্ত আশ্রয় নিতে হয়েছে নির্যাতিত গৃহবধূ সুপর্ণা মালাকারকে৷ চুড়াইবাড়ি থানার পুলিশ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে৷
এদিকে, কাঞ্চনপুরে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ৷ চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তরা হল জয়ন্তী রিয়াং, দেবেন্দ্র রিয়াং, বলেন্দ্র রিয়াং, ধীরেন্দ্র রিয়াং৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top