News Flash

  • Home
  • Uncategorized
  • ৫ অক্টোবর থেকে রাজ্যে খুলছে বিদ্যালয়গুলি , প্রতিদিন উপস্থিত থাকবেন ৫০ শতাংশ শিক্ষক-শিক্ষিকা
Image

৫ অক্টোবর থেকে রাজ্যে খুলছে বিদ্যালয়গুলি , প্রতিদিন উপস্থিত থাকবেন ৫০ শতাংশ শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরার বিদ্যালয়গুলি আগামী ৫ অক্টোবর থেকে খুলছে৷ আজ বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিদ্যালয়গুলিতে ৫০ শতাংশ শিক্ষক-শিক্ষিকা প্রতিদিন উপস্থিত থাকবেন৷ ছাত্রছাত্রীদের অভিভাবকদের সম্মতিপত্র জমা দিয়ে বিদ্যালয়ে আসতে হেবে৷ আজ সন্ধ্যায় মহাকরণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই ঘোষণা করেছেন৷


মন্ত্রী বলেন, শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে আসার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন৷ তাই গত ২১ সেপ্ঢেম্বর থেকে বিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছিল৷ কিন্তু বিশেষ কারণে তা সম্ভব হয়ে উঠেনি৷ তাঁর কথায়, আজ শিক্ষা দফতরের উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকে ৫ অক্টোবর থেকে বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তিনি বলেন, শুধু শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে আসবেন৷ প্রতিদিন ৫০ শতাংশ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত থাকবেন৷


শিক্ষামন্ত্রীর বক্তব্য, নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে পারবে৷ সে-ক্ষেত্রে অভিভাবকদের সম্মতিপত্র জমা দিতে হবে৷ তিনি বলেন, সমস্ত স্বাস্থ্য বিধি মেনে সুকল খোলা হচ্ছে৷ প্রতিদিন স্যানিটাইজ করা সহ স্ক্রিনিং এবং অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে৷ সে-মোতাবেক আজকের বৈঠকে স্বাস্থ্য দফতরের আধিকারিকও ছিলেন৷ তাঁদের পরামর্শ মেনেই স্বাস্থ্যবিধি পালন করা হবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top