News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুরে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
Image

কল্যাণপুরে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলী তে মঙ্গলবার রাত নয়টা নাগাদ এক গৃহবধূর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ অগ্ণিদগ্দ গৃহবধূর নাম সোমা৷ তার স্বামীর নাম সুভাষ দেব৷ ঘটনার খবর পেয়ে কল্যাণপুর দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত গতিতে ছুটে যায়৷


সেখান থেকে অগ্ণিদগ্দ গৃহবধূকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আসে৷ মহিলার শরীর এর ৮০ শতাংশ আগুনে ঝলসে গেছে৷অগ্ণিদগ্দ মহিলার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কল্যাণপুর হাসপাতাল থেকে তাকে রাতেই জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ মহিলা অগ্ণিদগ্দ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘিলাতলী এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটেছে৷


জানা গেছে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল৷এরই জেরে মহিলা অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা করেছে বলে আশঙ্কা করা হচ্ছে৷এ ব্যাপারে কল্যাণপুর থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে মহিলা নিজেই গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছে কিনা তা নিয়ে সন্দেহ ক্রমশ ঘনীভূত হচ্ছে৷ পুলিশ জানিয়েছে বিস্তারিত তদন্তের পর এ বিষয়ে তথ্য জানা যাবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top