News Flash

  • Home
  • Uncategorized
  • দুই পরিবারের সংঘর্ষে গুরুতর আহত নয়জন
Image

দুই পরিবারের সংঘর্ষে গুরুতর আহত নয়জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ বুধবার সকালে দুই পরিবারের মধ্যে চরম সংঘর্ষ বাধে৷ তাতে দুই পরিবারের নয় জন গুরুতর আহত হয়েছে৷ তাদের মধ্যে ৭জনকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়েছে৷ বাকি ২জন কদমতলা হাসপাতালে চিকিৎসাধীন৷ জানা যায়, চুড়াইবাড়ি থানা এলাকার অধীন ফুলবাড়ী গ্রামের কুকামবাজার ২নং ওয়ার্ডে এলাকায় দুপক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়৷


এতে উভয়পক্ষের প্রায় ৯ জন আহত হয়েছেন৷ তাদেরকে প্রেমতলা দমকল বাহিনীর গাড়ি দিয়ে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷ ঘটনাস্থলে চুড়াইবাড়ি এবং কদমতলা থানার ওসিসহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন রয়েছে৷ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকা জুড়ে৷ কদমতলা গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুমালি নাথ প্রাথমিক চিকিৎসার পর উভয় পক্ষের সাত জনকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন৷


জানা যায় ফুলবাড়ী ৬নং ওয়ার্ডে এলাকার বাসিন্দা ছায়াদ আলী কিছুদিন পূর্বে চুড়াইবাড়ি থানায় নিজ ছেলের নিখোঁজ ডায়রি করেন৷ তাতে উল্লেখ করেন ইচাইলালছাড়া তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাজ উদ্দিন বাড়ি থেকে তার ছেলে জুয়েল আহমেদকে ডেকে নিয়ে যায়৷ থানার পুলিশ যাতে তদন্ত করে এবং তার ছেলেকে ফিরিয়ে দেয় তার কাছে৷

অপরদিকে ইচাইলালছড়ার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাজউদ্দীন কদমতলা থানায় একটি চুরির মামলা করেন ফুলবাড়ী এলাকার বাসিন্দা তাহিম উদ্দীন,আসুক উদ্দীন, আকতার আলীর বিরুদ্ধে৷ পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত এই দুই ঘটনাকে কেন্দ্র করে দু’’পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে৷ গোঠা এলাকায় পরিস্থিতি অন্য রূপ ধারণ করে রয়েছে৷ তবে পুলিশ সমস্ত ঘটনার তদন্ত শুরু করে দেখছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top