News Flash

  • Home
  • Uncategorized
  • চিনকে টেক্কা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ড্রোন কিনছে ভারত
Image

চিনকে টেক্কা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ড্রোন কিনছে ভারত

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি. স.) : পূর্ব লাদাখে চিনা আগ্রাসন রুখতে বদ্ধপরিকর ভারত। হিমালয়ের উঁচু পর্বত শৃঙ্গে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই দেশের সেনাবাহিনী। কোর কমান্ডার পর্যায়ে একাধিকবার বৈঠক হওয়া সত্ত্বেও বরফ এখনো বলেনি।এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক ৩০ টি জেনারেল এটমিক্স এম কিউ – ৯ এ রিপার ড্রোন কিনতে চলেছে ভারত। এর জন্য খরচ হবে ৩ বিলিয়ন ডলার অর্থাৎ ২২ হাজার কোটি টাকা। প্রথম পর্যায় ভারত ছটি ড্রোন পাবে। বাকি চব্বিশটি ড্রোন আগামী তিন বছরের মধ্যে ভারতীয় সামরিক বাহিনীর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।প্রথম পর্যায় পাওয়া ছটি ড্রোন তিন বাহিনীর মধ্যে সমানভাবে বিভক্ত করে দেওয়া হবে। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের অভ্যন্তরীণ বৈঠকে অত্যাধুনিক এই মিডিয়াম লঙ্গিচিউড লং এন্দুরান্স ড্রোন কেনার রূপরেখা তৈরি হয়। উল্লেখ করা যেতে পারে চিনের সঙ্গে পূর্ব লাদাখে উত্তেজনার মধ্যে সামরিক দিক দিয়ে বিগত কয়েক মাসের মধ্যে ভারত প্রযুক্তিগত আধুনিকীকরণের পথে হেঁটেছে। তার ফলস্বরূপ এই ড্রোনগুলো কেনা হচ্ছে।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top