News Flash

  • Home
  • Uncategorized
  • বাধারঘাট ও বড়জলায় দু’জনের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

বাধারঘাট ও বড়জলায় দু’জনের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ বাধারঘাট মাতৃ পল্লী এলাকা থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ৷ মৃত যুবকের নাম সুমিত দাস৷ পেশায় সে একজন মাছ ব্যবসায়ী ছিল৷ ঘটনার বিবরণে জানা যায় এইদিন দুপুরে এলাকার লোকজন এলাকারই একটি বাঁশের ঝারে সুমিত দাসের মৃতদেহ দেখতে পায়৷ সাথে সাথে খবর দেওয়া হয় পুলিশকে৷ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এডি নগর থানার পুলিশ৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷ এক পুলিশ অফিসার জানান মৃত সুমিত দাস পেশায় মাছ ব্যবসায়ী ছিল৷ এইদিন সকালে বাড়ি থেকে খাবার খেয়ে বের হয়৷ সকাল ১১ টা নাগাদ তাঁকে এই বাঁশের ঝারের পাশে দেখতে পায় এলাকার লোকজন৷ ধারনা করা হচ্ছে তারপরই সে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ তবে কেন সে আত্মহত্যা করেছে, তা স্পষ্ট নয়৷


এদিকে, রবিবার দুপুরে রাজধানী সংলগ্ণ বড়জলা সুকল থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয়৷ মৃতব্যক্তির নাম সোনাই দাস৷ জানা গেছে দুর্জয়নগর এক বাড়িতে ভারা থাকত তিনি৷ আই জি এম হাসপাতালের চক্ষু বিভাগে গ্রুপ ডি কর্মী হিসাবে কর্মরত ছিলেন৷ রবিবার দুর্গন্ধ ছড়ালে স্থানিয়বাসিন্দাদের নজরে আসে বিষয়টি৷ তারা খবর দেয় পুলিশে৷ পুলীশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়৷ মৃত ব্যক্তির আত্মীয় জানায় এদিন সকালে তিনি খবর পান৷ সেই অনুযায়ী ছেলেকে পাঠান মৃতদেহ দেখবার জন্য৷ এরপর ছেলের কাছ থেকে শুনে ছুটে আসেন তিনি৷ গত ১ সেপ্ঢেম্বর থেকে নিখোজ ছিল সোনাই দাস৷


এদিন তারা জানতে পারে রাতে এক অক্সিডেন্টের রোগীকে নিয়ে আই জি এম গিয়েছিল সোনাই৷ এরপর থেকে তাঁর কোন খোঁজ পাওয়া যায়নি৷ মাঝে রামনগর ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করা হয়৷ পুলীশ জানায় স্থানীয় বাসিন্দা ও এক শিক্ষকের কাছ থেকে খবর পেয়ে তারা এসেছেন৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ ফোন যাচাই করে দেখা গেছে ১ সেপ্ঢেম্বরের পর আর কোন ফোন করেনি সে৷ নিখোঁজ ডায়েরী অনুযায়ী পুলীশ মৃতদেহ সনাক্ত করেছে৷ সুকলের উপর তলায় পরিত্যক্ত ঘরের দরজায় ব্যাল্ট ঝোলানো অবস্থায় ছিল৷ পুলিশের প্রাথমিক অনুমান আত্ম হত্যা করেছে সোনাই দাস৷ তাঁর পরেও সঠিক বিষয় ক্ষতিয়ে দেখা হচ্ছে৷ সুকলের পেছনের দিক দিয়ে প্রবেশ করা যায় বলে জানায় পুলিশ৷ এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top