News Flash

  • Home
  • Uncategorized
  • জিবির অক্সিজেন কান্ডের তথ্য প্রমাণ দিতে প্রস্তুত রাতুল দে
Image

জিবির অক্সিজেন কান্ডের তথ্য প্রমাণ দিতে প্রস্তুত রাতুল দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ শুক্রবার রাতে পৌনে একটা নাগাদ রাজ্যের একমাত্র বায়ু ম্যাডিকেল ইঞ্জিনিয়ার রাতুল দে কাছে চিকিৎসক কনক চৌধুরী কতৃক ফোন আসে জিবি হাসপাতালের কোভিড ট্রিটমেন্ট সেন্টারের অক্সিজেনের প্রেসার কমে গেছে৷ পরে ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রত্যক্ষ করা যায় অক্সিজেনের মাত্রা ২৫-৩০ ইউনিটে চলাফেরা করছে৷ ফলে তাড়াহুড়ো করে অক্সিজেনের পাইপ লাইনের কাজটি সারাই করা হয়৷


এবং অক্সিজেনের মাত্রা ৫০-৫৫ ইউনিটে পেতে শুরু হয়৷ রোগীদের ছটপট অনেকটা স্বাভাবিক হয়ে আসে৷ কিন্তু শনিবার রাজ্য সরকার শুক্রবারে রাতের ঘটনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করে৷ এবং সাংবাদিক সম্মেলন করে জানানো হচ্ছে বিনা অনুমতিতে অবৈধভাবে নাকি তিনি সেদিন রাতের বেলায় জিবি হাসপাতাল সরকারি সম্পত্তিতে হাত দিয়েছে৷ যা ছোট মানসিকতার আরো একবার প্রমাণ করে দিয়েছে বলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিন্দা জানান সেই বায়ো ম্যাডিকেল ইঞ্জিনিয়ার রাতুল দে৷


তিনি বলেন, সেই মুহূর্তে সর্বশেষ সিদ্ধান্ত ছিল না মানুষের জীবন৷ মানুষের জীবন বাজি রেখে সেদিন যান্ত্রিক ত্রুটির সারাই কাজ করতে হয়েছিল৷ নয়তো গণহারে মৃত্যু হতো রোগীদের৷ আর যদি তদন্ত কমিটি গঠন করে কোন প্রশ্ণের উত্তর চায় তাহলে সমস্ত তথ্য প্রমাণ স্বরূপ তুলে ধরতে পারবেন তিনি বলে জানান৷ তিনি নাম না উল্লেখ করে বলেন উনাকে লক্ষ্য করে একজন নেতাকে কালিমালিপ্ত করতে রাজনীতি শুরু হয়েছে৷ আর আধিকারিকদের পিঠ বাঁচাতে তদন্ত কমিটি করে বেড়াজালে ফেলতে চাইছে৷ কিন্তু এর উপযুক্ত প্রমাণ রয়েছে৷ রাজ্যবাসী এর সঠিক জবাব দেবে বলে অভিমত ব্যক্ত করেন রাজ্যে একমাত্র বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং রাতুল দে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top