News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক দূর্ঘটনায় গুরুতর দুই
Image

পৃথক দূর্ঘটনায় গুরুতর দুই

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৪ সেপ্ঢেম্বর৷৷ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী বাইপাস রোড়ে বাইক ও সুকটির সংঘর্ষে আহত এক মহিলা৷ জানাযায় আহত মহিলা টি আর ০৮ এ ৫৫৮০ নাম্বারের পালসার বাইকে উনার এক সহকর্মীর সঙ্গে অফিসে যাচ্ছিলেন৷ জানাযায় বাইকটি টি আর ০৩ ই ৯৮৬৬ নাম্বারের এটকি সুকটির সঙ্গে সংর্ঘহয়৷ এতে করে মহিলা বাইকথেকে জাতীয় সড়কে ছিটকে পরেযায়৷ জাতীয় সড়কে ছিটকে পরাতে মহিলা গুরুতর আহতহয়৷ ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও পথচারীরা আহত মহিলাক ঘটনাস্থল থেকে উদ্ধার করে জোলাইবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযায়৷ সেখানে কর্তব্যরত চিকৎসক আহত মহিলার অবস্থা আশঙ্কাজনক দেখে গোমতী জেলা হাসাপাতলে স্থানান্তরিত করে৷ জানাযায় আহত মহিলা দক্ষিণ জোলাইবাড়ীর বাসিন্দা৷ উনার নাম কনিকা বিশ্বাস ( ৫০ )৷ তিনি জোলাইবাড়ী পোষ্ট অফিসে কর্মরত বলে জানাযায়৷


উত্তর ত্রিপুরা পানিসাগরের পদ্মবিল নতুনবাজারে পথ দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতরভাবে আহত হয়েছেন৷ দমকল বাহিনীর জওয়ানরা আহত বৃদ্ধকে উদ্ধার করে প্রথমে পানিসাগর হাসপাতালে নিয়ে যায়৷বৃদ্ধার অবস্থা সঙ্কটজনক হয় সেখান থেকে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা যায় একটি পোলট্রি ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ ঘটনা বিকেল পাঁচটা নাগাদ৷ স্থানীয় জনগণ অলটো গাড়ি আটক করতে সক্ষম হয়েছেন৷ অলটো গাড়ির চালকের অসাবধানতা কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷ পানিসাগর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top