News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৪ জন ডাক্তার ও ৪৯ জন স্টাফ নার্স নিয়োগ করল রাজ্য সরকার
Image

৩৪ জন ডাক্তার ও ৪৯ জন স্টাফ নার্স নিয়োগ করল রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ কোভিড-১৯ সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকার ইতিমধ্যে ৩৪ জন চিকিৎসক ও ৪৯ জন স্টাফ নার্স নিয়োগ করেছে৷ আরো ১৫ জন নতুন চিকিৎসক নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে৷করোনা সংক্রমণ প্রতিহত করতে রাজ্য মসিভা আগরতলা পুর নিগম এলাকায় আগামী শনি ও রবিবার অর্থাৎ ৫ ও ৬ সেপ্ঢেম্বর জনতা কার্ফ জারি করার সিদ্ধান্ত নেয়৷ কিন্তু কেন্দ্রীয় সরকারের সর্বশেষ নির্দেশিকা অনুসারে লকডাউন বা জনতা কার্ফ জারি করতে হলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়৷ কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এ বিষয়ে কোনও সবুজ সংকেত না আসায় আগরতলা পুর নিগম এলাকায় আগামী শনি ও রবিবার জনতা কার্ফ জারি করা হচ্ছে না৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই সংবাদ জানান৷ তিনি রাজ্যে কোভিড-১৯-এর সর্বশেষ অবস্থা তুলে ধরে সাংবাদিকদের জানান, রাজ্য সরকার কোভিড-১৯ মোকাবিলায় সচেষ্ট রয়েছে৷ গত ২ সেপ্ঢেম্বর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিবি হাসপাতাল পরিদর্শনকালে ডাক্তার ও নার্সদের সঙ্গে কোভিড-১৯ জনিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং চিকিৎসা পরিষেবা আরও উন্নত করার ক্ষেত্রে প্রশাসনকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন৷


শিক্ষামন্ত্রী সাংবাদিকদের জানান, রাজ্যে বর্তমানে অ্যাক্টিভ কনটেইনমেন্ট জোন রয়েছে ১৪১টি৷ বিভিন্ন কোভিড-১৯ কেয়ার সেন্টারে মোট ৪,৯৪৯ জন করোনা রোগী রয়েছেন৷ হোম আইসোলেশনে আছেন ৩,২৮২ জন৷ করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১২৯ জন৷ এরমধ্যে পশ্চিম জেলায় ৭২ জন, সিপাহীজলা জেলায় ১৩ জন, খোয়াইয়ে ৯ জন, গোমতীতে ১৭ জন, দক্ষিণ জেলায় ৪ জন, ধলাইয়ে ৫ জন, ঊনকোটিতে ৩ জন ও উত্তর জেলায় ৬ জন মারা যান৷ গত ১০ দিনে মারা যান ৫০ জন৷ এরমধ্যে পশ্চিম জেলায় ৩৪ জন৷ সিপাহীজলায় ৩ জন, খোয়াইয়ে ১ জন, গোমতীতে ২ জন, ধলাইয়ে ৩ জন, ঊনকোটিতে ৩ জন এবং উত্তর জেলায় ৪ জন মারা গেছেন৷ তিনি জানান, বর্তমানে করোনায় দেশে মৃত্যুর হার ১.৭৫ শতাংশ৷ সেখানে রাজ্যে মৃত্যুহার ০.৯৫ শতাংশ৷ দেশে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় পরীক্ষা হচ্ছে ৩৩,৯৭৮ জনের, রাজ্যে পরীক্ষা হচ্ছে ৭০,৭৪৩ জনের৷ দেশে পজিটিভিটি হার ৮.৪৭ শতাংশ৷ রাজ্যে পজিটিভিটির হার ৪.৭২ শতাংশ৷ তিনি জানান, রাজ্যে বর্তমানে ত্রিপল লেয়ার মাস্ক, এন-৯৫ মাস্ক, পিপিই কিট, গগলস, অ্যান্টিজেন ডিটেকশন কিট, আর টিপিসি আর, ট্র-বোট প্রভৃতির মজত সন্তোষজনক রয়েছে৷ তিনি আশা প্রকাশ করেন সকলের সহযোগিতায় কোভিড-১৯ এর পরিস্থিতি রাজ্যে ভাল অবস্থায় আসবে৷


সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জাতীয় শিক্ষা নীতি-২০২০ সম্পর্কে বলেন, এই শিক্ষা নীতি সর্বাঙ্গীন৷ জাতীয় শিক্ষা নীতিতে ’আরলি চাইল্ড কেয়ার এডুকেশন’কে গুরুত্ব দেওয়া হয়েছে৷ রাজ্যে আগেই সরকার ৬৭টি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষা চালু করেছে৷ দিব্যাঙ্গজনদের শিক্ষার জন্য ’সক্ষম ত্রিপুরা’ নামে একটি প্রকল্প চালু করেছে৷ ২৪ টি বিদ্যালয়ে বৃত্তিমূলক কোর্স চালু করেছে৷ শিক্ষামী বলেন, রাজ্যে জাতীয় শিক্ষা নীতি কার্যকর করার জন্য ইতিমধ্যেই দু’টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে৷ উচ্চশিক্ষা দপ্তরে টাস্ক ফোর্সে ৩২ জন এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের টাস্ক ফোর্সে ৩৮ জন সদস্য রয়েছেন৷ শিক্ষামন্ত্রীবলেন, রাজ্যে জাতীয় শিক্ষা নীতি সম্পর্কে টকশো করার জন্য ইতিমধ্যেই টিম তৈরি করা হয়েছে৷ ১৫ সেপ্ঢেম্বরের মধ্যে জাতীয় শিক্ষা নীতি নিয়ে সেমিনার শুরু হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top