News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যকে হত্যার হুমকি
Image

গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্যকে হত্যার হুমকি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ ঊনকোটি জেলার শ্রীনাথ পুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আব্দুল সত্তারকে প্রানে মারার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে৷ এ ব্যাপারে আব্দুল ছাত্তার ইরানি থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন৷থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ৷তাতে রীতিমতন প্রাণসংশয় পড়েছেন পঞ্চায়েত সদস্য আব্দুল ছাত্তার৷ বিষয়টি তিনি কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের এনেছেন৷কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সদস্য আব্দুস সাত্তারকে প্রাণে মারার হুমকি ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে৷কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুল সত্তার সহ নেতৃবৃন্দ৷

শেষ পর্যন্ত আব্দুল ছাত্তার এ বিষয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান৷জেলা পুলিশ সুপার বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানিয়েছেন৷ একশন পঞ্চায়েত সদস্যকে প্রাণে মারার হুমকি ঘটনাকে রীতিমতো উদ্বেগজনক বলে মনে করছেন স্থানীয় জনগণ৷ এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য জড়িত রয়েছে বলে বিভিন্ন মহলের অভিমত৷ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই এ ধরনের কার্যকলাপ সংঘটিত করা হচ্ছে বলে অনেকেই মনে করছেন৷ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এলাকাবাসীর তরফ থেকে জানানো হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top