News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আনলক প্রক্রিয়া জারি, আগরতলা পুর নিগম এলাকায় শুরু রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত কার্ফু
Image

রাজ্যে আনলক প্রক্রিয়া জারি, আগরতলা পুর নিগম এলাকায় শুরু রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত কার্ফু

আগরতলা, ১ সেপ্ঢেম্বর (হি. স.)৷৷ ত্রিপুরা সরকার লক্ষ্য করেছে রাজ্যের বিভিন্ন প্রান্তে কোভিড-১৯ সংক্রমণ বাড়ছে যা জনসাধারণের স্বাস্থ্য ও সুরক্ষার পক্ষে বড় বিপদ ডেকে আনতে পারে৷ এমতাবস্থায় সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা না নিলে সংক্রমণ আরও বড় আকারে ছড়াতে পারে এবং জীবনহানির সম্ভাবনাও রয়েছে৷ ১১ আগস্ট থেকে ৩১ আগস্ট ত্রিপুরায় কন্টেইনমেন্ট জোন-এ লকডাউন এবং তার বাইরে আনলক-২ বলবত ছিল৷ পরিস্থিতির পর্যালোচনা করে দেখা গেছে, ত্রিপুরায় সংক্রমণের চেইনকে ছিন্ন করতে কিছু কিছু বিধিনিষেধ জারি রেখে আরও কিছু কার্যকলাপ পুনরায় চালু করা দরকার৷ যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ২৯ আগস্ট আদেশে কন্টেইনমেন্ট জোন-এ লকডাউন জারি রেখে তার বাইরে আরো কিছু কার্যকলাপ পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন তাই ত্রিপুরার মুখ্য সচিব স্টেট এগজিকিউটিভ কমিটির চেয়ারম্যান বিপর্যয় ব্যবস্থাপনা আইন, ২০০৫-এ প্রাপ্ত ক্ষমতাবলে কন্টেইনমেন্ট জোন-এর বাইরে ’আনলক মেজারস ত্রিপুরা’ জারি করেছেন৷ আদেশ কার্যকর থাকবে ১ সেপ্ঢেম্বর থেকে ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত৷ তবে কন্টেইনমেন্ট জোন-এ লকডাউন ব্যবস্থা কার্যকর থাকবে ৩০ সেপ্ঢেম্বর পর্যন্ত৷ আনলক প্রক্রিয়ায় ত্রিপুরায় বিভিন্ন বিধিনিষেধ কার্যকর হবে৷


যেহেতু লকডাউন জারি থাকবে এসব এলাকায় জেলাশাসক পরিস্থিতির পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থাকবেন৷ উতবিহীন কোভিড সংক্রমণ হলে তার চারপাশের কয়েকটা বাড়ি নিয়ে মাইক্রো কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা যেতে পারে৷ এসব জোন-এ শুধুমাত্র জরুরী কার্যকলাপ চালু থাকবে, সেখানে যানবাহন আসা-যাওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ থাকবে৷ শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, ঔষধ, জীবিকার্জন সম্পর্কিত পরিবহন অনুমোদন থাকবে৷ তাছাড়া কন্টেইনমেন্ট জোন-এ প্রয়োজনীয় জিনিসপত্র ও পরিষেবা বাড়িতে পৌছে দেওয়ার ব্যবস্থা নেওয়া যেতে পারে৷ সংক্রমণের ধারা নিরূপণ, বাড়ি বাড়ি নজরদারি ও চিকিতা সংক্রান্ত ব্যবস্থা নেওয়া যেতে পারে৷ ১৪ দিন ধরে কোন নতুন সংক্রমণের ঘটনা ঘটলে কন্টেইনমেন্ট জোন অরেঞ্জ-জোন হিসেবে ঘোষণা করা হবে৷ কনটেইনমেন্ট জোন এর সর্বশেষ রোগী সুস্থ হয়ে বাড়ি যাওয়ার ১৪ দিন পর সংশ্লিষ্ট এলাকাটিকে কন্টেইনমেন্ট জোন’র আওতা থেকে বাদ দেওয়া হবে৷ সর্বশেষ রোগী আরটি-পিসিআর টেস্ট-এ নিগেটিভ হওয়ার ২৮ দিন পর সংশ্লিষ্ট জেলা/শহরকে রোগ মুক্ত বলে ঘোষণা দেওয়া হবে৷


এদিকে, কনটেইনমেন্ট জোন-এর বাইরে (আনলক মেজারস) সমস্ত ধরণের ব্যবসা-বাণিজ্য, দোকান, প্রতিষ্ঠান, ও বাণিজ্যিক কার্যকলাপের অনুমোদন রয়েছে৷ তবে দোকান, মার্কেট কমপ্লেক্স ও শপিং মলগুলিতে ভলান্টিয়ারের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করতে হবে৷ যেসব দোকানের সামনে এক মিটারের কম প্রশস্ত জায়গা রয়েছে সেসব দোকানে একবারে একজনের বেশি ক্রেতা ঢুকতে পারবেন না৷ যেসব দোকানের সামনের দিক এক মিটার বা তার বেশি প্রশস্ত সেক্ষেত্রে দুজন ক্রেতা একসাথে ঢুকতে পারবেন, অন্যরা তাদের পেছনে দাঁড়াবেন৷ বাজার এলাকা প্রতিদিন স্যানিটাইজ করতে হবে৷ ক্রেতা ও বিক্রেতা উভয়কেই মাস্ক পরিধান করতে হবে৷


বিভিন্ন রাজ্যের মধ্যে, জেলার মধ্যে-এবং জেলার ভিতরে সরকারি ও বেসরকারি যানবাহন চলাচল করতে পারবে৷ তবে সব যানবাহনে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ চালক, তার সহকারি এবং যাত্রী সবাইকে মাস্ক পরিধান করতে হবে৷ আগরতলা পুর পরিষদের বাইরে সমস্ত সরকারি/স্ব-শাসিত সংস্থা তার অধীনস্ত ও বেসরকারি অফিস পুরােদমে খােলা থাকবে৷ তবে আগরতলা পুর এলাকায় জরুরী পরিষেবার সাথে যুক্ত দপ্তরগুলিকে বাদ দিয়ে বাকি অফিসগুলি গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মচারীদের মধ্যে ৫০ শতাংশ কর্মচারী দিয়ে চলবে৷ মাস্ক/মুখাবরণ ব্যবহার বাধ্যতামূলক৷ অফিস চত্বর নিয়মিতভাবে স্যানিটাইজেশন করতে হবে এবং অফিসে প্রবেশ নির্গমন পথে হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা থাকতে হবে৷ দ্বাররক্ষীরা মাস্ক ছাড়া কাউকে অফিসে ঢুকতে দেবেন না৷ বাইরে থেকে আসা লােকেরা অগ্রিম অনুমতি নিয়ে আসবেন যাতে ভিড় না হয়৷ অন্যান্য যােগাযােগ ব্যবস্থা যেমন ফোন, হেল্পলাইন, কন্েন্টাল রুম, অনলাইন গ্রীভেন্স ব্যবস্থা করা যেতে পারে সমস্যা সমাধানের জন্য৷ যদি অফিসে বৈঠক করতেই হয় তাহলে ২০ জনের বেশি এতে অংশগ্রহণ করতে পারবেন৷


সমস্ত বিদ্যালয়, কলেজ, শিক্ষা ও কোচিং প্রতিষ্ঠান বন্ধ থাকবে৷ তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ২৯ আগস্ট জারি করা আদেশ অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ব্যবস্থা নেওয়া যাবে যার জন্য শিক্ষা দপ্তর আলাদাভাবে আদেশ জারি করবে৷ সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, থিয়েটার, অডিটরিয়াম, বিভিন্ন অনুষ্ঠানের হল ইত্যাদি বন্ধ থাকবে৷ ৬. সমস্ত সামাজিক, রাজনৈতিক, সাংসৃকতিক, খেলাধুলা, বিনোদনমূলক, শিক্ষাগত এবং ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে৷ বিনা প্রয়োজনে লোকের জমায়েত এড়িয়ে চলতে হবে৷ দাহক্রিয়া বা শ্রাদ্ধ অনুষ্ঠানে ২০ জন এবং বিবাহ অনুষ্ঠানে ৫০ জনের বেশি লােকের সমাগম হতে পারবে না৷ স্বাস্থ্য শিবির/রক্তদান শিবির ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে ২০ জনের বেশি লোকের জমায়েত হতে পারবে না৷ ২৯ আগস্ট কেন্দ্রীয় সরকারের জারি করা নির্দেশ কঠোরভাবে অনুসরণ করতে হবে৷


আগরতলা পুর নিগম এলাকা ছাড়া সারা রাজ্যে রাতের কার্ফু বলবত থাকবে রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত৷ ৩০ সেপ্ঢেম্বর, ২০২০ পর্যন্ত এই কার্ফু চলবে৷ কিন্তু আগরতলা পুর নিগম এলাকায় কারফিউ বলবত থাকবে রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত৷ সংশ্লিষ্ট জেলাশাসক কার্ফু সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করবেন৷ তবে জরুরী পরিষেবা ও ক্রমচলমান শিল্প প্রক্রিয়া কাফুর বাইরে থাকবে৷ সমস্ত অফিস ও পাবলিক প্লেসে থার্মাল স্ক্যানিং, হ্যান্ডওয়াশ এবং স্যানিটাইজার-এর ব্যবস্থা থাকতে হবে এবং নিয়মিতভাবে এসব জায়গা স্যানিটাইজ করতে হবে৷ অফিসে, পাবলিক প্লেসে এবং ভ্রমণের সময় মাস্ক ব্যবহার বাধ্যতামূলক৷ জরুরী প্রয়ােজন কিংবা স্বাস্থ্য সংক্রান্ত কাজ ছাড়া ৬৫ বছরের বেশি কিংবা ১০ বছরের কম বয়সী অন্যান্য রােগের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের বাড়িতে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে৷ উল্লিখিত নিয়ম নির্দেশিকা কার্যকর করার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলাশাসক৷ নিয়ম
উল্লঙ্ঘনকারী ব্যক্তির বিরুদ্ধে বিপর্যয় ব্যবস্থাপনা আইন, ২০০৫-এর ৫১ থেকে ৬০ ধারা এবং পি সির ১৮৮ ধারায় আইনী ব্যবস্থা নেওয়া যেতে পারে৷ তাছাড়াও রাজ্য সরকার দ্য এপিডেমিক ডিজিজ কোভিড- ১৯ রেগুলেশনস ২০২০ অনুযায়ী কিছু বিধিনিষেধ আরোপ করেছে৷
ভ্রমণের ইতিহাস থাকলে ১৪ দিনের বাড়িতে কোয়ারেন্টাইন-এ থাকা৷ পাবলিক প্লেস/কর্মসংস্থান/ভ্রমণকালে/ড্রাইভিং-এর সময় মাস্ক/মুখাবরণ ব্যবহার করা৷ গণপরিবহন ও বেসরকারি/ব্যক্তিগত পরিবহণে সামাজিক দূরত্ব বজায় রাখা, সামাজিক দূরত্ব, মাস্ক ইত্যাদি নিয়ম মেনে দোকান চালানো৷ মাস্ক না ব্যবহার করলে জরিমানা হবে ২০০ টাকা (প্রথমবার) এবং ৪০০ টাকা পরবর্তী প্রতিবারে৷ দোকানে/ভ্রমণে সামাজিক দূরত্বের নিয়ম ভঙ্গ করলে বা গৃহে একান্তবাসের নিয়ম ভঙ্গ করলে ১০০০ টাকা জরিমানা হবে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top