News Flash

  • Home
  • Uncategorized
  • প্যাংগং ঝিলের কাছে গুরুত্বপূর্ণ শৃঙ্গ নিজেদের দখলে করল ভারত
Image

প্যাংগং ঝিলের কাছে গুরুত্বপূর্ণ শৃঙ্গ নিজেদের দখলে করল ভারত

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি. স.): চিনা আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ করতে গিয়ে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী।বিতর্কিত প্যাংগং ঝিলের দক্ষিণ তীরবর্তী লাগোয়া থাকুগ পর্বত শৃঙ্গ নিজেদের দখলে করে নিয়েছে ভারত। ইতিমধ্যেই এই শৃঙ্গে বিপুল পরিমাণ সামরিক সমরাস্ত্র মোতায়েন করেছে ভারতীয় সেনাবাহিনী। ২৯-৩০ আগস্ট রাতে চিনা সেনাবাহিনী যখন ওই শৃঙ্গ থেকে কিছুটা দূরে ছিল তখনই শৃঙ্গের ওপর নিজেদের অধিকার জমায় ভারত। এতে করে কৌশলগত দিক থেকে ভারতীয় সেনাবাহিনীর ফায়দা হল বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞরা। এছাড়াও প্যাংগং ঝিলের অন্যত্র কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিজেদের সামরিক সমাবেশ ঘটিয়েছে ভারত।


গোয়েন্দা সূত্র থেকে ভারতের কাছে আগেই খবর ছিল যে দক্ষিণ প্যাংগং ঝিলের গুরুত্বপূর্ণ শৃঙ্গে দখল করতে আসবে চিন। তাই শৃঙ্গ আগেভাগে দখল করার জন্য প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় সেনা।এর জন্য অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। চিন যখন শৃঙ্গ দখলের জন্য রওনা দিয়েছে। তখন ভারতীয় সেনা ইতিমধ্যেই শৃঙ্গের উপর বসে ছিল। উল্লেখ করা যেতে থাকুগ নামক এই শৃঙ্গটি ভারতীয় সীমানার মধ্যে বরাবরই ছিল। কিন্তু কখনো ভারত সেখানে সেনা সমাবেশ করেনি। দুই দেশের সেনাবাহিনী যতবার শীর্ষ পর্যায়ের বৈঠক করেছে ততবার এই শৃঙ্গটি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কখনো তা নিয়ে সমাধানসূত্র বেরিয়ে আসেনি। 

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top