News Flash

  • Home
  • Uncategorized
  • একাধিক সমস্যার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ প্রদেশ যুব কংগ্রেসের
Image

একাধিক সমস্যার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ প্রদেশ যুব কংগ্রেসের

আগরতলা, ৩১ আগস্ট (হি.স.) ৷৷ একাধিক সমস্যা নিয়ে সরব ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আজ অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছে৷ টানা দুই ঘণ্টার অবরোধে উভয়দিকে যান চলাচল ব্যহত হয়েছে৷ পরে পুলিশের হস্তক্ষেপে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়েছে৷ যুব কংগ্রেসের অবরোধকারীদের পুলিশ আটক করার পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়৷


এ-বিষয়ে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পূজন বিশ্বাস বলেন, চিটফান্ড, এডিসি-তে অনুন্নয়ন, নারী নির্যাতন এবং তিপ্রাল্যন্ডের বিরোধিতা সহ ১১ দফা দাবি আদায়ে আজ সংগঠনের কর্মী সমর্থকরা ধলাই জেলার করমছড়ায় অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেছে৷ সকাল ১০টায় ওই অবরোধ কর্মসূচি শুরু হয়েছিল৷ প্রায় দুই ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল৷

এদিনের অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস, প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মা, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক বাপ্ঢু চক্রবর্তী এবং কৈলাসহর জেলা যুব কংগ্রেস সভাপতি মহম্মদ আব্দুল মতিন সহ যুব কংগ্রেস নেতৃত্বগণ৷
ধলাই জেলা পুলিশ সুপার কিশোর দেববর্মা বলেন, যুব কংগ্রেস কর্মীরা আজ জাতীয় সড়ক অবরোধ করেছিলেন৷ কিন্তু সকলকে আটক করা হয়েছেঊ জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়েছে৷ তাঁর দাবি, জাতীয় সড়কে বেশি সময় অবরুদ্ধ করতে দেওয়া হয়নি৷ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণাধীন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top