News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের দুই পুর কাউন্সিলার গেলেন বিজেপিতে
Image

কংগ্রেসের দুই পুর কাউন্সিলার গেলেন বিজেপিতে

আগরতলা, ২১ আগস্ট (হি. স.)৷৷ ত্রিপুরায় কংগ্রেসে রাজনৈতিক সংকট আরও গাঢ় হয়েছে৷ দলের দুই পুর কাউন্সিলর আজ বিজেপি-তে যোগ দিয়েছেন৷ রত্না দত্ত এবং শম্পা চৌধুরী-কে উত্তরীয় এবং দলীয় পতাকা তুলে বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা৷ ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, সাংসদ প্রতিমা ভৌমিক, প্রদেশ সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত প্রমুখ৷


যোগদান অনুষ্ঠানে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, দুই পুর কাউন্সিলর অনেক দিন ধরেই আমাদের সাথে যোগাযোগ রাখছিলেন৷ আজ তাঁরা আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন৷ তিনি বলেন, কোভিড মোকাবিলায় দুই কান্ডারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অনবদ্য অবদানে উদ্বুদ্ধ হয়ে কংগ্রেস থেকে দুই কাউন্সিলর বিজেপি-তে যোগ দিয়েছেন৷ তাঁর কথায়, দেশ আজ উন্নতির শিখরে পৌছেছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে দেশ এগিয়ে চলেছে৷

প্রদেশ সভাপতি দাবি করেন, রাষ্ট্র নির্মাণ বিজেপি-র প্রধান লক্ষ্য৷ এই দলে উৎশৃঙ্খলতার কোন স্থান নেই৷ ব্যক্তি স্বার্থের উদর্ে গিয়ে দেশের উন্নয়ন-কেই প্রাধান্য দেওয়া হয়৷ তাঁর আরও দাবি, কেন্দ্রে ছয় বছরের শাসনে একটি দুর্নীতির প্রমান কেউ দিতে পারবেন না৷ তেমনি, ত্রিপুরায় আড়াই বছরের শাসনকালে কোন দুর্নীতি হয়নি৷
এদিন প্রদেশ সভাপতি বলেন, কংগ্রেস দল মানেই গুন্ডামি, সন্ত্রাস, সিপিএম তোষণ ও পারিবারবাদ৷ কংগ্রেস-র নোংরামিতে অতিষ্ট হয়েই আজ দলের দুই কাউন্সিলর সুসংসৃকতিবান ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হন৷ রাজ্য এবং দেশ গঠনে আজ থেকে তাঁরাও অংশীদার হবেন৷ এদিন, কংগ্রেস নেতা নারায়ণ দত্তও বিজেপি-তে যোগ দিয়েছেন৷ পাশাপাশি, ওই যোগদান সভায় কংগ্রেস সমর্থিত ২০ পরিবারের একজন করে সদস্য অংশ নিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top