News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় বেড়েছে জিএসডিপি, সাথে বেড়েছে মানুষের গড় আয় : শিক্ষামন্ত্রী
Image

ত্রিপুরায় বেড়েছে জিএসডিপি, সাথে বেড়েছে মানুষের গড় আয় : শিক্ষামন্ত্রী

আগরতলা, ১৪ আগস্ট (হি.স.) : ত্রিপুরায় বেড়েছে জিএসডিপি৷ সাথে বেড়েছে মানুষের গড় আয়৷ তাতেই প্রমাণিত, রাজ্যে উন্নয়ন গতি ধরেছে৷ শুক্রবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে দৃঢ়তার সাথে এ-কথা বলেন আইন ও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, স্বনির্ভর ত্রিপুরা গঠনের স্বপ্ণ সত্যি হওয়ার পথে এগিয়ে চলেছে৷

এদিন তিনি বলেন, একটি রাজ্যের উন্নয়ন জিএসডিপি দিয়ে মূল্যায়ন হয়৷ ত্রিপুরায় জিএসডিপি-র হার ক্রমাগত বাড়ছে৷ তাঁর কথায়, তিনটি পদ্ধতিতে জিএসডিপি বিভক্ত রয়েছে৷ সর্বক্ষেত্রেই ত্রিপুরা এগিয়ে চলেছে৷ তাঁর দাবি, বামফ্রন্ট সরকারের আমলে ২০১৭-১৮ অর্থবছরে জিএসডিপি ছিল ৪৩৬৮৭.৮০ কোটি টাকা৷ সরকার পরিবর্তন হওয়ার পর ২০১৮-১৯ অর্থবছরে জিএসডিপি বেড়ে হয়েছিল ৪৯৮৩৬.৮৯ কোটি টাকা এবং ২০১৯-২০ অর্থ বছরে আরও বেড়ে হয়েছে ৫৫৩৫৮.০৮ কোটি টাকা৷ চলতি অর্থ বছরে ৬০১৬৪.৭৭ কোটি টাকা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, বলেন তিনি৷

শিক্ষামন্ত্রী ক্ষেত্র ভিত্তিক অগ্রগতির হিসাবও দিয়েছেন৷ তিনি বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে কৃষিতে জিএসডিপি ছিল ১৭০০৬.৩২ কোটি টাকা৷ নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর ২০১৮-১৯ অর্থ বছরে ১৯৪১১.৯৪ কোটি টাকা এবং ২০১৯-২০ অর্থ বছরে ২০৯৩০.৫৩ কোটি টাকা কৃষিতে জিএসডিপি হয়েছে৷ তেমনি শিল্পক্ষেত্রে ২০১৭-১৮ অর্থ বছরে ৫৭১১.৩৬ কোটি টাকা জিএসডিপি ছিল৷ সরকার পরিবর্তন হওয়ার পর ২০১৮-১৯ অর্থ বছরে ৬৬১৭.০৬ কোটি টাকা এবং ২০১৯-২০ অর্থ বছরে ৭৬৮৩.৭৩ কোটি টাকা জিএসডিপি-র হার দাঁড়িয়েছে৷

মন্ত্রী রতনলাল দৃঢ় প্রত্যয়ের সাথে বলেন, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর কৃষিকে ছাপিয়ে গেছে পরিষেবা ক্ষেত্র৷ তিনি বলেন, শুধু কৃষিনির্ভর অর্থনীতির ছবি বদলে এখন পরিষেবা ক্ষেত্রেও সমানভাবে অগ্রগতি হচ্ছে৷ ত্রিপুরা এগিয়ে চলেছে৷ এ-বিষয়ে তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে পরিষেবা ক্ষেত্রে জিএসডিপি ছিল ১৯৬৩৫.২৯ কোটি টাকা৷ কিন্তু ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর ২০১৮-১৯ অর্থ বছরে ২২২৫৪.৬৯ কোটি টাকা এবং ২০১৯-২৯ অর্থ বছরে ২৫০৮১.২৭ কোটি টাকা জিএসডিপি-র হার বেড়ে হয়েছে৷

এদিকে, মানুষের গড় আয় বেড়েছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে ত্রিপুরায় গড় আয় ছিল বছরে ১,০০,৩৭০ টাকা৷ কিন্তু নতুন সরকার প্রতিষ্ঠায় ২০১৮-১৯ অর্থ বছরে তা বেড়ে হয়েছে ১,১২,৮৪২ টাকা এবং ২০১৯-২০ অর্থ বছরে আরও বেড়ে হয়েছে ১,২৩,৬৩০ টাকা৷ তিনি বলেন, মানুষের গড় আয়ে ত্রিপুরা দেশের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে৷ সাথে তিনি যোগ করেন, উত্তর-পূর্বাঞ্চলে জিএসডিপি-র হার-এ একমাত্র সিকিম ত্রিপুরার উপরে রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top