News Flash

  • Home
  • Uncategorized
  • সেতুর নিচ থেকে লরির সহ চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার
Image

সেতুর নিচ থেকে লরির সহ চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ ফটিকরায় এর বিদ্যাসাগর সেতুর নিচ থেকে এক লরির সহ চালককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে৷ তার নাম বাপি ঘোষ৷ বাড়ি আগরতলার নরসিংগর এলাকায়৷ জানা যায় ৮২ মাইল এলাকায় লরির ভেতরে রাতে ঘুমিয়ে ছিল ওই যুবক৷ রাত্রে অপর দুই ব্যক্তি তাকে লরির ভেতর থেকে টেনে বের করে নিয়ে যায়৷ ফটিকরায় বিদ্যাসাগর সেতুর ওপর থেকে নিচে ফেলে দেয় তাকে৷ সোমবার সকালে স্থানীয় লোকজন উলঙ্গ অবস্থায় ওই যুবককে সেতুর নিচে পড়ে থাকতে দেখেন৷ খবর পাঠানো হয় থানায়৷


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন৷ কেন তাকে লরির ভেতর থেকে বের করে নিয়ে সেতুর উপর থেকে ফেলে দিয়েছে সে সম্পর্কে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি৷ তবে আশঙ্কা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে তাকে সেতুর উপর থেকে নিচে ফেলে দিয়েছে৷ এ ব্যাপারে পুলিশ একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই অন্যান্য মোটর শ্রমিক দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ অভিযুক্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে৷


উল্লেখ্য প্রায় সময়ই মোটর শ্রমিক দের ওপর এক ধরনের ঘটনা সংগঠিত হচ্ছে৷ ফলে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা দিনের পর দিন বেড়েই চলেছে৷ বিশেষ করে রাতে যানবাহনের ভিতর মোটর শ্রমিকরা যখন ঘুমিয়ে পড়েন তখনই দুসৃকতিকারীরা হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত হচ্ছে৷মোটর শ্রমিকদের রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷ পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top