News Flash

  • Home
  • Uncategorized
  • হেজামারা প্রাথমিক স্বাস্থ্য কন্দ্রকে কোভিড কেয়ার সেন্টার ঘোষণা
Image

হেজামারা প্রাথমিক স্বাস্থ্য কন্দ্রকে কোভিড কেয়ার সেন্টার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ হেজামারা প্রাথমিক স্বাস্থ্য কন্দ্রকে কোভিড কেয়ার সেন্টার হিসেবে ঘোষণা করা হয়েছে৷ এখানে শুধুমাত্র মহকুমার করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে৷ হেজামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে কোভিড কেয়ার সেন্টার হিসেবে ঘোষণা করায় এই স্বাস্থ্যকেন্দ্রে সাধারণ রোগীরা চিকিৎসার সুযোগ পাবেন না৷ এর ফলে এলাকার রোগীরা চিকিৎসা পরিষেবা নিয়ে দুশ্চিন্তার মুখোমুখি হয়েছেন৷


উল্লেখ্য হেজামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওপিডি ব্যবস্থা চালু ছিল৷এই চিকিৎসা পরিষেবা চালু থাকায় হেজামারা সহ পার্শবর্তী এলাকার বহু মানুষ হেজামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা পরিষেবা সুযোগ গ্রহণ করতেন৷বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে অন্যান্য স্থানে চিকিৎসা পড়িস আবার সুযোগ গ্রহণ করতে যাওয়া এলাকার লোকদর পক্ষে কষ্টকর হয়ে উঠবে৷

হেজামারা সহ পার্শবর্তী এলাকায় বিশেষভবে জনজাতি অংশের মানুষের বসবাস৷ এইসব জনজাতি অংশের মানুষজন অসুস্থ হয়ে পড়লে কোথায় গিয়ে চিকিৎসার সুযোগ গ্রহণ করবেন তা নিয়ে স্থানীয় জনগণ দুশ্চিন্তায় পড়েছেন৷ এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষার তাগিদে বিকল্প চিকিৎসা পরিষেবা চালু করার জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top