News Flash

  • Home
  • Uncategorized
  • রামলালা দরবারে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আসতে চলেছেন নরেন্দ্র মোদী
Image

রামলালা দরবারে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে আসতে চলেছেন নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি. স.): স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত বহু প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের অযোধ্যা এসেছেন। কিন্তু কেউই রামলালা দরবারে যাননি। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী থেকে অটল বিহারি বাজপেয়ি প্রত্যেকেই রামলালা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর নির্বাচনী সভা করতে একাধিকবার অযোধ্যায় এলেও রামলালা কখনও যাননি নরেন্দ্র মোদী।

৫ আগস্ট বুধবার স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার দেশের কোন প্রধানমন্ত্রী রামলালা দরবারে গিয়ে তার প্রতি ভক্তি প্রদর্শন করবেন। এই অনন্য নজির গড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে অযোধ্যার সন্ত সমিতির সভাপতি কানহাইয়া ইয়াদাভ রামায়ণী জানিয়েছেন, পন্ডিত জওহরলাল নেহেরু থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ির মতন প্রধানমন্ত্রীরা অযোধ্যা-ফৈজাবাদ এসেছে কিন্তু কেউই রামলালাকে দর্শন করেননি। এক নির্বাচনী জনসভা করতে এসে হনুমানগড়িতে পুজো দিয়েছিলেন ইন্দিরা গান্ধী।কিন্তু তার পাশেই থাকা রামলালার মন্দিরে যাননি তিনি।

প্রিয়া প্রীতম কেলি কুঞ্জ বাসুদেব ঘাট মোহন্ত রাম গোবিন্দ শরণ জানিয়েছেন, এটা সৌভাগ্যের বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।এই মুহূর্ত ইতিহাসের পাতায় অক্ষয় হয়ে থাকবে।

উল্লেখ করা যেতে পারে, ১৯৯১ সালে রাম ভক্ত হিসেবে অযোধ্যায় এসেছিলেন নরেন্দ্র মোদী। গুরুদ্বার নজরবাগের সেবায়েত নবনিত সিং জানিয়েছেন, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার রাম জন্মভূমিতে আসতে চলেছেন ভারতের কোন প্রধানমন্ত্রী। এটা সৌভাগ্যের বিষয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়েই অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top