News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী বছরের আগে করোনার ভ্যাকসিন বানানো সম্ভব নয়, জানান হল স্ট্যান্ডিং কমিটিকে
Image

আগামী বছরের আগে করোনার ভ্যাকসিন বানানো সম্ভব নয়, জানান হল স্ট্যান্ডিং কমিটিকে

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.) : আগামী বছরের আগে করোনার ভ্যাকসিন বানানো সম্ভব নয়। শুক্রবার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটিকে একথায়ই জানানো । শুক্রবার এক বৈঠকে সরকারের উচ্চপদস্থ অফিসার ও পরামর্শদাতারা সাংসদদের বলেন, বিশ্ব জুড়ে ভ্যাকসিন বানানোর যে প্রচেষ্টা চলছে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ভারত। এক উচ্চপদস্থ অফিসার বলেন, “বিশ্বে যত ভ্যাকসিন আছে, তার ৬০ শতাংশ আবিষ্কার হয়েছে ভারতে। আশা করি করোনার ভ্যাকসিন বানাতেও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

এদিন সাংসদদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি, ডিপার্টমেন্ট অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের প্রতিনিধিরা। সরকারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইসার কে বিজয় রাঘবনও ছিলেন ওই বৈঠকে। তাঁদের প্রশ্ন করা হয়, যোগগুরু রামদেব যে করোনা কিট বানিয়েছেন বলে দাবি করেছেন, সে ব্যাপারে আপনাদের মতামত কী? তাঁরা মন্তব্য করতে অস্বীকার করেন।

উল্লেখ্য, জুলাইয়ের শুরুতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) থেকে গবেষকদের একটি মেমো পাঠিয়ে বলা হয়, ১৫ অগাস্টের মধ্যে ভ্যাকসিন বানিয়ে ফেলতে হবে। এরপরে বিরোধীরা প্রশ্ন তুললে, পরে আইসিএমআর থেকে বলা হয়, গবেষণায় যাতে কোনও বাধা না আসে, সেজন্যই ওই মেমো পাঠানো হয়েছিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top