News Flash

  • Home
  • Uncategorized
  • একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে সৌরশক্তি : প্রধানমন্ত্রী
Image

একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে সৌরশক্তি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ জুলাই (হি.স.): শুধুমাত্র বর্তমানের জন্য নয়, একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে সৌরশক্তি। কারণ সৌরশক্তি নিশ্চিত, খাঁটি ও সুরক্ষিত। শুক্রবার ভিডিও কনফারেন্সিং মারফত মধ্যপ্রদেশের রেওয়াতে অবস্থিত ৭৫০ মেগাওয়াট সোলার প্রোজেক্ট দেশের জন্য উৎসর্গ করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এশিয়ার বৃহত্তম ৭৫০-মেগাওয়াটের এই সৌর প্রকল্প দেশের জন্য উৎসর্গ করার পর প্রধানমন্ত্রী বলেছেন, “সৌর শক্তি শুধুমাত্র বর্তমানে নয়, একবিংশ শতাব্দীতে শক্তির প্রধান মাধ্যম হতে চলেছে। কারণ সৌর শক্তি নিশ্চিত, খাঁটি ও সুরক্ষিত।” প্রধানমন্ত্রীর কথায়, রেওয়াতে এই সোলার প্লান্টের সৌজন্যে শুধুনাটর এখানকার ইন্ডাস্ট্রিই বিদ্যুৎ পাবে না, উপকৃত হবে দিল্লির মেট্রো রেলও। রেওয়া ছাড়াও, সাজাপুর, নীমুচ ও ছত্তরপুরে সোলার পাওয়ার প্লান্টের কাজ চলছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, রেওয়া আজ সত্যিই ইতিহাসের পাতায় জায়গা করে নিল। মূলত, রেওয়া বলতে সাদা বাঘ ও নর্মদাকে বোঝায়। কিন্তু আজ থেকে এশিয়ার বৃহত্তম সৌর শক্তি প্রকল্পের নামও রেওয়ার সঙ্গে যুক্ত হল। পাশাপাশি মধ্যপ্রদেশ ও ওই এলাকার বাসিন্দাদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সৌর প্রকল্পের কেন্দ্রটি এই দশকে পুরো অঞ্চলটিকে শক্তির একটি বৃহৎ কেন্দ্র হিসাবে গড়ে তুলতে সহায়তা করবে।

এই প্লান্ট উদ্বোধনের সময় মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম এই সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। প্রায় ৫০০ হেক্টর জমির উপর এই প্রকল্পের ২৫০ মেগাওয়াটের তিনটি সৌরবিদ্যুৎ উৎপাদক ইউনিট রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top