News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার সংক্রমণ রোধে সমস্ত স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে : মুখ্যমন্ত্রী
Image

করোনার সংক্রমণ রোধে সমস্ত স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ শান্তিরবাজার, ৯ জুলাই৷৷ কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে অবশ্যই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ কোভিড-১৯ সংক্রান্ত সমস্ত স্বাস্থ্যবিধি সবাইকে মেনে চলতে হবে৷ আজ দক্ষিণ ত্রিপুরা জেলা সফরকালে সাবম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন পাকাবাড়ির দ্বারোদঘাটন করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা বলেন৷ মুখ্যমন্ত্রী প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্যও আবেদন জানান৷ উল্লেখ্য ১০ শয্যা বিশিষ্ট এই পাকা বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ৩৫ লক্ষ টাকা৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের মা-বোনদের জীবনযাত্রার মানোন্নয়নে মুখ্যমন্ত্রী মাত্র পুষ্টি উপহার এবং ত্রিপুরা বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানের সূচনা হয়েছে৷ এই যোজনার সুুফল গ্রামস্তরে পৌঁছে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পরামর্শ দেন৷ মুখ্যমন্ত্রী নোভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার গৃহিত কর্মসূচি সম্পর্কে খোঁজ নেন৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ নোভেল করোনা ভাইরাস সংক্রমণজনিত উদ্ভত পরিস্থিতিতে সরকারের ঘোষিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিগুলির সুুযোগ সুুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন কিনা তা সরেজমিনে প্রত্যক্ষ করতে দক্ষিণ ত্রিপুরা জেলা সফর করেন৷ সফরের সময় মুখ্যমন্ত্রী দক্ষিণ ত্রিপুরা জেলার অনেকগুলি গ্রাম প’ায়েত এবং এডিসি ভিলেজ ঘুরে নানা উন্নয়নমূলক কাজ প্রত্যক্ষ করেন৷ গ্রামস্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন৷ সরকার ঘোষিত উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা গ্রামস্তরের জনপ্রতিনিধিদের কাছ থেকে খোঁজ নেন তিনি৷ জনপ্রতিনিধিদের সঙ্গে করোনা সংক্রমণ মোকাবেলায় গৃহিত কর্মসূচিগুলি নিয়েও বিস্তারিত আলোচনা করেন৷ করোনা সংক্রমণ রোধে মানুষকে সচেতন করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় হওয়ার উপর গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী আজ দুপুরে প্রথমেই যান শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের অধীন রাজাপুর এডিসি ভিলেজ কমিটির কার্যালয়ে৷ সেখানে তিনি স্থানীয় জনসাধারণ এবং ভিলেজের জনপ্রতিনিধিদের সঙ্গে উন্নয়নমূলক কাজ নিয়ে কথা বলেন৷ এছাড়াও তিনি শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি ব্লকের মহুরীপুর গ্রাম প’ায়েত অফিস পরিদর্শন করেন৷ প’ায়েতের জনপ্রতিনিধি, জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন কাজ নিয়ে কথা বলেন৷ এর পর মুখ্যমন্ত্রী বিলোনীয়া মহকুমার রাজনগর ব্লকের অধীন রাজনগর, দক্ষিণ রাজনগর ও একিনপুর গ্রাম প’ায়েত অফিস এবং ঋষ্যমুখ ব্লকের দক্ষিণ সোনাইছড়ি গ্রাম প’ায়েত অফিস সফর করেন৷ ত্রি-স্তরীয় গ্রাম প’ায়েতের প্রতিনিধিদের সঙ্গে সভা করেন মুখ্যমন্ত্রী৷

কিষাণ সম্মাননিধি যোজনা, অটল জলধারা যোজনা, আয়ুমান ভারত প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জলা যোজনা ইত্যাদির সুুফল মানুষ পাচ্ছেন কিনা জনপ্রতিনিধিদের কাছে খোঁজ নেন৷ জনপ্রতিনিধিদের এসব যোজনার সুুফল মানুষ কতটা পেয়েছেন সে সম্পর্কে খোঁজ নিতে বলেন৷ উজ্জলা যোজনায় গ্যাস এজেন্সিগুলিকে অবশ্যই হোম ডেলিভারি করার কথা বলেন৷ এ বিষয়ে জনপ্রতিনিধিদের নজর রাখতে বলেন৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী ফ্রি রেশন, বিভিন্ন সামাজিক ভাতার টাকা, ছাত্রছাত্রীদের মিড ডে মিলের টাকা পেয়েছেন কিনা সে সম্পর্কেও খোঁজ খবর নেন৷ মুখ্যমন্ত্রী উন্নয়ন পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে অগ্রাধিকার ক্রমানুসারে উন্নয়ন পরিকল্পনা রূপায়ণের কথা বলেন৷ এম জি এন রেগার কর্মসংস্থান বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন মুখ্যমন্ত্রী৷ জনজাতি এলাকায় উন্নয়ন কর্মসূচি রূপায়ণে সরকারের অগ্রাধিকারের বিষয়টি তিনি তুলে ধরেন৷ তিনি জনজাতি মানুষের আর্থসামাজিক উন্নয়নে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উন্নয়ন কাজের সঠিক বাস্তবায়ণে গ্রামস্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের আরও সক্রিয় নজরদারি বাড়ানোর নির্দেশ দেন৷ অন্যদিকে মুখ্যমন্ত্রী নির্মাণ শ্রমিক এবং পরিযায়ী শ্রমিকগণ যাতে কাজ ও খাদ্যের অভাব না হয় সেক্ষেত্রে সরকারী সুুযোগ পৌঁছে দিতে গুরুত্ব আরোপ করেন৷ মুখ্যমন্ত্রী এদিন সাবম মহকুমার সাতচাঁদ ব্লকের শাকবাড়ি এডিসি ভিলেজের অফিস এবং হেলথ ও ওয়েলনেস সেন্টার পরিদর্শন করেন৷


দক্ষিণ জেলা সফরকালে মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন বিধায়ক শংকর রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, সহকারি জেলা সভাধিপতি বিভিষণ চন্দ্র দাস৷ এছাড়াও প’ায়েত সমিতির চেয়ারম্যান, বি এ সি চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট প’ায়েতগুলির প্রধান ও চেয়ারম্যানগণ মুখ্যমন্ত্রী সফরকালে উপস্থিত ছিলেন৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিশেষ সচিব পি কে গোয়েল, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধণ, দক্ষিণ জেলার জেলা পুলিশ সুুপার জে এস মীনা সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকগণ মুখ্যমন্ত্রীর সফরকালে উপস্থিত ছিলেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top