News Flash

  • Home
  • Uncategorized
  • রোসনার মৃত্যু মামলায় নয়া মোড়, বালিশ চাপায় খুনের অভিযোগ
Image

রোসনার মৃত্যু মামলায় নয়া মোড়, বালিশ চাপায় খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জুলাই৷৷ গৃহবধূ হত্যাকাণ্ডে নতুন মোড়৷ অবশেষে ধর্মনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত না হওয়ায় আগরতলাতে ময়না তদন্ত করে মৃতদেহ নিয়ে গতকাল রাতে মৃতার পরিজনরা কদমতলা থানায় আসেন৷ বর্তমানে তারা উপযুক্ত বিচারের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায়, গত ১লা জুলাই ইচাই লালছড়াস্থিত শ্বশুরবাড়িতে রুসনা বেগম(২৩) নামে এক তরুণ গৃহবধূ অস্বাভাবিক ভাবে মৃত্যু হয়েছে৷ সঙ্গে সঙ্গে তার স্বামী চেরাগ মিয়া ও তার বড় ভাই জয়নাল আবেদীন ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় মৃত গৃহবধূকে৷ খবর পেয়ে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজনেরা হাসপাতালে ছুটে যান৷


সেখানে মৃত অবস্থায় রুসনাকে দেখেই বধূ হত্যার অভিযোগ তুলেন স্বামী ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে৷ আর এখানে গৃহবধূ রুসনা খুন হওয়ার পেছনে মূল কারণ ছিল তার স্বামী বর্তমানে পাঁচ সন্তানের এক জননীকে বিবাহ করার জন্য কোর্ট মেরেজ করেন৷ আর তাতেই চরম অশান্তির দানা বাঁধে তাদের সংসারে৷ তাই সঙ্গে সঙ্গে মৃতার বাড়ির লোকজনরা কদমতলা থানায় এসে ওই দুই ব্যক্তির নামে মামলা দায়ের করেন৷ কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার মামলা হাতে পেয়েই অভিযুক্ত দুজনকে পাকড়াও করে থানায় নিয়ে আসেন৷ অবশ্য পরদিনই দুই আসামিকে আদালতে চারদিনের রিমান্ড চেয়ে থানায় নিয়ে আসেন৷ বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে৷


এদিকে, গতকাল রাতে মৃতদেহ ও ময়নাতদন্তের পর নিয়ে মৃতার পরিজনরা আগরতলা থেকে কদমতলা থানায় এসে পৌঁছান৷ গতকাল গুরুতর অভিযোগ তুলেন মৃতার কাকা আব্দুল হক৷ তিনি ময়নাতদন্তের রিপোর্ট অনেকটা তাদের অনুকূলে বলে জানান৷ তাছাড়া তারা আগেই অভিযোগ তুলেন বালিশ চাপা দিয়ে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে বলে৷ তাই তারা প্রশাসনের কাছে আসামি দুজনের ফাঁসির আবেদন জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top