News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা, এক ব্যক্তির জেল ও জরিমানা
Image

ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা, এক ব্যক্তির জেল ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৩০ মে৷৷ ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে এক মহিলাকে খুনের চেষ্টার অপরাধে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে কারাবাসের সাজা শুনিয়েছে আদালত৷ আজ শনিবার দক্ষিণ জেলার জেলা ও দায়রা আদালতের বিচারক ওই অপরাধে সমীর পালকে দোষী সাব্যস্ত করে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০৭ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড সহ দশ হাজার টাকা জরিমানা করেছেন৷ অনাদায়ে তিন মাসের হাজতবাসের দণ্ড দেন তাকে৷ এদিকে, ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩৫৪ ধারায় এক বছরের জেল ও পআঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে অতিরিক্ত একমাসের কারাবাসের দণ্ডিত করা হয়েছে সমীরকে৷


প্রসঙ্গত, ২০১৫ সালের ৩১ নভেম্বর বিলোনিয়া বড়পাথাড়ি পিপরিয়াখলায় পালপাড়ার বাসিন্দা জনৈক মহিলা দুপুর বারোটা নাগাদ নিজের বাড়ির পেছনে পুকুরের ধারে গরুকে খাওয়ানো সময় ওই এলাকারই বাসিন্দা সমীর পাল বলপূর্বক তাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে৷ শেষে ব্যর্থ হয়ে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়েছে তাকে৷ মহিলার চিৎকারে লোকজন ছুটে এলে সমীর পাল পালিয়ে যায়৷ আহত মহিলাকে প্রথমে বড়পাথাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা করা হয়৷
ওই ঘটনায় পিআরবাড়ি থানায় মহিলার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়৷

পুলিশ ওই মামলায় সমীর পালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে৷ পিআরবাড়ি থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক মামলার তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেন৷ দক্ষিণ ত্রিপুরা জেলা ও দায়রা আদালতের বিচারক উদিত চৌধুরী ১৯ জনের সাক্ষ্য গ্রহণের পর সমীর পালকে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ও ৩৫৪ ধারায় দোষী সাব্যস্ত করেন এবং কারাবাসের সাজা দেন৷ এই মামলা পরিচালনায় সরকার পক্ষে ছিলেন আইনজীবী প্রভাত চন্দ্র দত্ত৷ দুটি পৃথক পৃথক ধারায় এই মামলার সাজা ঘোষণা করেন জেলা ও দায়রা বিচারক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top