News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন রওয়ানা দেবে ১৭ ও ১৯ মে
Image

রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন রওয়ানা দেবে ১৭ ও ১৯ মে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠাতে দুটি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করেছে ত্রিপুরা সরকার৷ আগামী ১৭ এবং ১৯ মে ত্রিপুরা থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ট্রেন রওয়ানা দেবে৷


এ-বিষয়ে বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় বর্তমানে ২৫,০৪০ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন৷ তাঁরা বিভিন্ন ইটভাট্টায় কর্মরত৷ এছাড়া রাজস্থানের ১৪২ জন শ্রমিক ইতিমধ্যে ত্রিপুরা থেকে রওয়ানা দিয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের প্রায় ৯৬৬ জন অন্য শ্রমিক রয়েছেন৷ তাঁদের সকলকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে ত্রিপুরা সরকার৷


তাঁর কথায়, লকডাউনে প্রচুর পরিযায়ী শ্রমিক ত্রিপুরায় আটকে রয়েছেন৷ তাঁদের মধ্যে অনেকেই বাড়ি ফিরতে চাইছেন৷ তাই, তাঁদের জন্য ট্রেনের ব্যবস্থা করা হয়েছে৷ তিনি বলেন, একত্রে সকলকে বাড়ি পাঠানো সম্ভব নয়৷ আপাতত, দুটি ট্রেনের ব্যবস্থা করা হয়েছে৷ তাঁর বক্তব্য, ত্রিপুরার ইটভাট্টাগুলিতে প্রচুর পরিযায়ী শ্রমিক কর্মরত৷ এমন ২৫,০৪০ জনের তালিকা তৈরি হয়েছে৷ তাঁদের বাড়ি পাঠানো হবে৷
শিক্ষামন্ত্রীর দাবি, আগামী ১৭ মে দুপুর ৩ টায় পরিযায়ী শ্রমিকদের নিয়ে প্রথম ট্রেন আগরতলা থেকে রওয়ানা দেবে৷ আরেকটি ট্রেন ১৯ মে ত্রিপুরা ছাড়বে৷ আপাতত, ওই দুটি ট্রেন পরিযায়ী শ্রমিকদের ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা করা সম্ভব হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top