News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইতে পুরো মে মাস লকডাউন চলতে পারে, ইঙ্গিত উদ্ধবের

মুম্বইতে পুরো মে মাস লকডাউন চলতে পারে, ইঙ্গিত উদ্ধবের

মুম্বই, ৮ মে (হি. স.) :  মুম্বইতে পুরো মে মাস লকডাউন চলতে পারে। শুক্রবার সর্বদল বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । এদিনের বৈঠকে রাজ্যের বিরোধী দলেরাও মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে একমত হয়েছেন বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । মুম্বই, পুণে সহ রাজ্যের বেশ কয়েকটি রেড জোন নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে মহারাষ্ট্র সরকার। কারণ, রাজ্যের মোট করোনা আক্রান্তের ৯০ শতাংশই এই সব এলাকা থেকে। এই অবস্থায় শুক্রবার সর্বদল বৈঠকে  মুম্বইতে পুরো মে মাস লকডাউন চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । এদিনের বৈঠকে রাজ্যের বিরোধী দলেরাও মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে একমত হয়েছেন বলে জানা গিয়েছে।

তবে কিছু কিছু বিষয়ে বিরোধী নেতারা সমালোচনাও করছেন। এমএনএস প্রধান রাজ ঠাকরে বলেন, মানুষকে লকডাউনের নিয়ম মানতে বাধ্য করতে গোটা মুম্বইতে আধা সেনা মোতায়েন করা উচিত। অনেকেই এই পরিস্থিতির মধ্যে মদ ও অন্যান্য অত্যাবশকীয় নয় এমন সামগ্রীর দোকান খোলার সিদ্ধান্তের সমালোচনা করেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তো সরাসরিই বলেন, এই পরিস্থিতিতে মদের দোকান খোলায় অনুমতি দেওয়া ঠিক সিদ্ধান্ত হয়নি। তাঁর দাবি, “অবিলম্বে রাজ্যে উপসর্গহীন রোগীর খোঁজে পরীক্ষার উপরে জোর দেওয়া উচিত। রাজ্যে শিল্পক্ষেত্রের পুনর্বাসনের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণাও করা উচিত। আর এখন থেকেই অর্থনৈতিক কাজকর্ম শুরু করার পরিকল্পনা করা দরকার।”

মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ জানিয়েছেন, আগামী ১৫ থেকে ২০ দিনে মুম্বইয়ে কোভিড কেসের সংখ্যা কমবে। তাঁর দাবি আগামী দু’সপ্তাহের মধ্যে বাণিজ্যনগরীর কোভিড আক্রান্তের সংখ্যা হ্রাসের হার হবে চোখে পড়ার মত।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top