News Flash

  • Home
  • Uncategorized
  • মধুপুর ও উদয়পুরে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার চারজন
Image

মধুপুর ও উদয়পুরে বিস্তর পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার চারজন

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর/ উদয়পুর, ২৮ এপ্রিল৷৷ সিপাহিজলা জেলার অন্তর্গত কমলাসাগর বিধানসভা এলাকায় লাকডাউনেও বন্ধ হয়নি নেশা দ্রব্যের পাচার বাণিজ্য৷ এর প্রমাণ ফের মিলেছে আজ মঙ্গলবার৷


প্রাপ্ত খবরে প্রকাশ, আজ সকালের দিকে কমলাসাগর বিধানসভার মধুপুর থানার অন্তর্গত শান্তিটিলা এলাকার কয়েকজন ব্যক্তি হাটবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ এমন সময় তিন যুবক টিআর ০৭ সি ৫৪৫২ নম্বরের একটি মোটর বাইকে করে যাচ্ছিল৷ বাইক আরোহীদের চোখমুখ বা হাবভাব দেখে হাটগামী মানুষের সন্দেহ হয়৷ তাঁরা বাইক আরোহীদের আটক করে তালাশি চালান৷ তালাশি চালিয়ে তাদের ব্যাগ থেকে প্রচুর পরিমাণের নেশার কফসিরাপ ফেন্সিডিল এসকাপ উদ্ধার করেন তাঁরা৷
তিন যুবককে আটক করে গণধলাই দিতে থাকেন জনতা৷ ধৃতদের নাম শরিফ মিয়াঁ, ইব্রাহিম মিয়াঁ এবং নবকুমার মুণ্ডা বলে পরিচয় পাওয়া গেছে৷ এদের বাড়ি মিয়াপাড়াঁ এলাকায় বলে স্বীকারোক্তিতে জানিয়েছে ধৃত তিন যুবক৷


ইতিমধ্যে খবর দেওয়া হয়ে মধুপুর থানায়৷ খবর পেয়ে বেশ কিছুক্ষণ পর আসে পুলিশ৷ কিন্তু পুলিশের সামনে থেকে রহস্যজনকভাবে নেশা কারবারি তথা পাচারকারীর নায়ক ইব্রাহিম মিয়াঁ পালিয়ে গা ঢাকা দিয়ছে৷ ইব্রাহিমকে ধরতে তার পিছনে ধাওয়া করেন স্থানীয় জনতা ও পুলিশ৷ কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি৷


এদিকে অন্য দুজনকে মধুপুর থানায় নিয়ে আসে পুলিশ৷ অভিযোগ উঠেছে, ইব্রাহিম মিয়াঁর পালিয়ে যাওয়ার পিছনে পুলিশের ভূমিকা রয়েছে৷ ঘটনার তদন্ত দাবি করেছেন স্থানীয়রা৷
এদিকে, আজ সাত সকালে উদয়পুর সেন্ট্রাল রোড স্থিত এফ এল সপ নং ১ এর সামনে তালা ঝোলানো থাকলেও পেছন দিক দিয়ে গোমতি নদীর তীর দিয়ে অবৈধ ভাবে এই দুই পাচার কারীর নিকট

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top