News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধুর মুখে এসিড ঢেলে হত্যার অভিযোগ স্বামী ও ভাসুরের বিরুদ্ধে

গৃহবধুর মুখে এসিড ঢেলে হত্যার অভিযোগ স্বামী ও ভাসুরের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৮ এপ্রিল৷৷ বাম বা রাম যাই হোক না কেন নারী নির্যাতনকে যে কোনভাবেই লাগাম টানতে পারছে না তা আর বলার অপেক্ষা রাখে না গত ৪৮ ঘণ্টায় রাজ্যে দু-দুটি নারী মৃত্যুর ঘটনায়৷ বিশালগড় এর কৃষ্ণা বালার মৃত্যুর ৪৮ ঘণ্টার মধ্যে আরেক জন মহিলাকে নিশংসভাবে মেরে ফেলা হলো মুখে এসিড ঢেলে৷ এবারের ঘটনা রাধাকৃষ্ণ পুর থানাধিন বাগমা এলাকায়৷ অবশ্য এবারের ঘটনায় হত্যাকারী ওই মহিলার স্বামী সহ পরিবারের লোকজনই৷ এমনটাই অভিযোগ করলেন মৃতার বাবা৷


ঘটনার বিবরণে জানা যায় বাগমার এলাকারই কলিরাম পাড়ার রাজিব নগর নিবাসী গোপাল দেবনাথ এর প্রথমা কন্যা সরস্বতী দেবনাথের ২০০৩ সালের জুলাই মাসে সামাজিক ভাবে বিয়ে হয় বাগমা এলাকার ই অনুকূল দেবনাথের ছেলে প্রণব দেবনাথ এর সাথে৷ বিয়েতে বর পক্ষের চাহিদা অনুযায়ী স্বর্ণের চেইন,নেকলেস , হাতের বালা নগর টাকা মিটিয়ে দেওয়া হয়৷ বিয়ের বছর খানিক পর থেকেই মৃতের স্বামী প্রণব বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল৷ তা নিয়ে নিত্যদিনই চলত তাদের বাড়িতে ঝামেলা৷ বর্তমানে চার বছরের একটি ছেলে রয়েছে তাদের৷ কিন্তু কোনমতেই তাদের সাংসারিক দাম্পত্য জীবনে কলহ থামছিল না৷ এর মধ্যেই মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে সাতটা নাগাদ প্রণব তার শ্বশুর মশাই কে ফোন করে জানায় যে সরস্বতী গুরুতর অসুস্থ হয়ে গোমতী জেলা হাসপাতালে ভর্তি৷


মেয়ের অসুস্থতার খবর শুনে বাবা জেলা হাসপাতালে যাওয়ার পথেই প্রণব আবার ফোন করে জানায় যে হাপানিয়া হাসপাতালে রেফার করা হয়েছে৷ এই কথা শুনে স্বরস্বতীর বাবা হাপানিয়া হাসপাতালে ছুটে গিয়ে জানতে পারেন তার মেয়ের সরস্বতী আর এই পৃথিবীতে নেই৷ হাসপাতাল থেকে ময়নাতদন্তের পর সরস্বতী নিথরদেহ সৎকারের জন্য উদয়পুর লোকনাথ আশ্রম সংলগ্ণ মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু সেখানে স্বরস্বতীর স্বামী প্রণব তার স্ত্রীকে শেষ দেখা দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করেননি৷ মৃতদেহ সৎকার শেষে স্বরস্বতীর পিতা গোপাল দেবনাথ রাধা কিশোরপুর মহিলা থানায় তার মেয়ের জামাই প্রণব দেবনাথ, বাসুর প্রশান্ত দেবনাথ, ও আরেক ভাসুর দেবনাথ এর বিরুদ্ধে সু পরিকল্পিতভাবে তার মেয়ের সরস্বতীকে মুখে এসিড ঢেলে মেরে ফেলার অভিযোগ দায়ের করেছেন৷

অভিযোগে তিনি আরও জানিয়েছেন তার মেয়ের জামাই প্রণব দেবনাথ এর বড় ভাই প্রশান্ত দেবনাথ এর কু নজর ছিল স্বরস্বতীর উপর৷ এনিয়ে পারিবারিকভাবে কয়েকবার সালিশি সভাও হয়েছিল৷ এদিকে ঘটনার খবর পেয়ে মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ ও রাধাকিশোর পুর মহিলা থানার ওসি আলপনা সরকার শ্মশানে গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top