News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে এই প্রথম, প্রথম প্লাজমা থেরাপিতে সম্পূর্ণ সুস্থ করোনা আক্রান্ত
Image

দেশে এই প্রথম, প্রথম প্লাজমা থেরাপিতে সম্পূর্ণ সুস্থ করোনা আক্রান্ত

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): দেশে এই প্রথম  প্লাজমা থেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন করোনা আক্রান্ত   এক ব্যক্তি।  এখন সম্পূর্ণ সুস্থ দিল্লির সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধিন ওই ব্যক্তিকে রবিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ৪ এপ্রিল ৪৯ বছরের ওই ব্যাক্তির করোনা টেস্ট পজিটিভ হয়।করোনা সংক্রমণের লক্ষ্মণ তেমন একটা ছিল না। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল। ৪ এপ্রিলই ম্যাক্স হাসপাতালের কোভিড-১৯ ফেসিলিটিতে ভর্তি করা হয় তাঁকে। পরের কয়েকদিনে রোগীর অবস্থার অবনতি হয়। স্থিতিবস্থা বজায় রাখতে তাঁকে অক্সিজেন দিতে হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি ও টাইপ-১ রেসপিরেটরি ফেলিওর-ও দেখা দেয়। তাঁকে ৮ এপ্রিল ভেন্টিলেটর সাপোর্ট দিতে হয়েছিল। রোগীর অবস্থার কোনও উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা প্লাজমা থেরাপির করার অনুরোধ জানান। দেশে তিনিই প্রথম করোনা আক্রান্ত যাঁর রোগ নিরাময়ের জন্য এই পদ্ধতিতে চিকিৎসা করা হয়।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top