News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : রাজ্যে উন্মুক্ত সীমান্তে পাহাড়া, অতিরিক্ত টিএসআর মোতায়েন
Image

করোনা : রাজ্যে উন্মুক্ত সীমান্তে পাহাড়া, অতিরিক্ত টিএসআর মোতায়েন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ করোনা-র প্রকোপে ত্রিপুরায় উন্মুক্ত সীমান্তে নজরদারি আরও শক্তিশালী করার জন্য টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে৷ ত্রিপুরায় বিভিন্ন সীমান্ত এলাকায় বাহিনীর ক্যাম্প আগেই ছিল৷ কন্ত, এখন বিএসএফ-কে উন্মুক্ত সীমান্তে প্রহরায় সহায়তার জন্য ওই ব্যবস্থা করা হয়েছে৷

ত্রিপুরা পুলিশের শীর্ষ আধিকারিকের কথায়, করোনা ঠেকাতে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ সীমান্ত সুরক্ষাতেও কোন ত্রুটি হোক, চাইছি না আমরাঊ তাই, ভীষণ সতর্ক ত্রিপুরা সরকার৷
ওই আধিকারিক বলেন, উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশী নাগরিক ত্রিপুরায় প্রবেশের আশংকা উড়িয়ে দেওয়া সম্ভব নয়৷ ফলে, সীমান্ত সুরক্ষা মজবুত করা খুবই জরুরি হয়ে পড়েছে৷ তাঁর কথায়, ত্রিপুরায় বিভিন্ন সীমান্ত এলাকায় টিএসআর ক্যাম্প রয়েছে৷ এখন উন্মুক্ত সীমান্ত প্রহরায় বিএসএফ-র সাথে টিএসআর জওয়ান নজরদারি চালাবে৷

তাঁর দাবি, বিএসএফ-কে সহায়তার জন্যই আই ব্যবস্থা করা হয়েছে৷ তিনি বলেন, ১৭টি স্থানে নজরদারির জন্য শতাধিক টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে৷
এদিকে, ত্রিপুরায় করোনা মোকাবিলার ক্ষেত্রে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য প্রায় ৪ হাজার পুলিশ ও টিএসআর জওয়ান মোতায়েন রয়েছেন৷ ওই আধিকারিকের কথায়, বাংলাদেশে করোনা আক্রান্তের বেড়ে চলেছে৷ ফলে, ত্রিপুরা-কে অতি সতর্কতা অবলম্বন করতে হবে৷ সীমান্ত ডিঙিয়ে একজনও ত্রিপুরায় প্রবেশ করতে না পারে, তা সুনিশ্চিত করতে হবে৷ তাই, উন্মুক্ত সীমান্তে নজরদারিতে অতিরিক্ত টিএসআর জওয়ান মোতায়েন করা হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top