News Flash

  • Home
  • Uncategorized
  • ডিএ : কেন্দ্রীয় সিদ্ধান্তে আপত্তি নেই গভর্নমেন্ট এমপ্লয়িজ ন্যাশনাল কনফেডারেশনের
Image

ডিএ : কেন্দ্রীয় সিদ্ধান্তে আপত্তি নেই গভর্নমেন্ট এমপ্লয়িজ ন্যাশনাল কনফেডারেশনের

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.): করোনার জেরে দেশের বেহাল অর্থনীতিকে চাঙ্গা করতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘ ভাতা দেড় বছরের জন্য বন্ধের ঘোষণা করেছে কেন্দ্র । এতে আপত্তির কিছু দেখছে না কেন্দ্রের একাধিক পুনরুজ্জীবন প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। সংঘ ঘনিষ্ঠ কেন্দ্রীয় সরকারি কর্মীদের সংগঠন গভর্নমেন্ট এমপ্লয়িজ ন্যাশনাল কনফেডারেশনের নেতৃত্ব জানিয়েছেন, করোনাভাইরাসের এই সঙ্কটের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে তাঁদের কোনও আপত্তি নেই।

সংগঠনের নেতা প্রবীর কুমার সিং বলেন, ‘‘এই পরিস্থিতিতে কোনও কিছু বলার প্রশ্নই নেই। তবে ২০২১ সালের জুলাইয়ের ডিএ যখন ঘোষণা হবে, বকেয়া মহার্ঘ ভাতা যদি দেওয়া সম্ভব হয়, তার জন্য সরকারকে অনুরোধ করা হবে।’’

উল্লেখ্য, বৃহস্পতিবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ এর জুন পর্যন্ত দেড় বছর বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হবে না। একই নিয়ম কার্যকর হবে পেনশনভোগীদের ক্ষেত্রেও। ২০২১ সালের জুলাই থেকে যখন ডিএ দেওয়া হবে, তখন সংশোধিত হারে দেওয়া হবে। তবে কোনও বকেয়া দেওয়া হবে না বলে জানানো হয়েছে কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিতে। এই সিদ্ধান্তের ফলে বর্ধিত মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হবেন দেশের প্রায় ৪৮ লক্ষ ৩৪ হাজার সরকারি কর্মী এবং প্রায় ৬৫ লক্ষ ২৬ হাজার পেনশনভোগী।

মহার্ঘ ভাতা নিয়ে সাধারণত কেন্দ্রের সিদ্ধান্তই অনুসরণ করে রাজ্যগুলি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ক্ষেত্রেও সেটা হলে রাজ্য কেন্দ্র মিলিয়ে সরকারের ১ লক্ষ ২০ হাজার কোটি টাকা বাঁচবে। সেটা করোনাভাইরাসের মোকাবিলায় খরচ করা সম্ভব হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top