News Flash

  • Home
  • Uncategorized
  • স্যন্দন পত্রিকা অফিসে পুলিশী তদন্তের রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর
Image

স্যন্দন পত্রিকা অফিসে পুলিশী তদন্তের রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ এপ্রিল৷৷ গতকাল সাংবাদিক সম্মেলন করে বিজেপির মুখ্য প্রবক্তা স্যন্দন পত্রিকা অফিসে পুলিশী হানার পক্ষে সওয়াল করেছিলেন৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব স্যন্দন পত্রিকায় পুলিশী তদন্তের বিস্তারিত রিপোর্ট তলব করেছেন৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব পুণরায় জানান যে, রাজ্য সরকার সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী৷ গতকাল বিজেপির মুখ্য প্রবক্তাও সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলে উল্লেখ করেছেন৷ তিনি সংবাদপত্রের সাংবাদিকদের কল্যাণে রাজ্য সরকার কি কি কাজ করেছেন তাও তুলে ধরেছেন৷


আজ রাজ্য সরকারের এক প্রেস রিলিজে স্যন্দন পত্রিকা অফিসে পুলিশী তদন্তের বিষয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া জানানো হয়েছে৷ প্রেস রিলিজে বলা হয়েছে ঃ ‘একটি অভিযোগের তদন্তের জন্য সম্প্রতি স্যন্দন পত্রিকা অফিসে পুলিশ যাওয়ার ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব আরক্ষা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন৷ কি পরিস্থিতিতে এবং কি কারণে পুলিশ পত্রিকা অফিসে গিয়োছিলো সে বিষয়ে প্রয়োজনীয় রিপোর্ট প্রদানের জন্য মুখ্যমন্ত্রী আরক্ষা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন৷


এই বিষয়ে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, রাজ্য সরকার সংবাদপত্র ও মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাসী৷ সংবাদমাধ্যমের যে কোনও সমালোচনা ও পরামর্শ সরকার আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে কাজ করছে৷ রাজ্যের কারোর প্রতি যাতে অন্যায় অবিচার না হয় সে বিষয়ে রাজ্য সরকারের সজাগ দৃষ্টি রয়েছে৷’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top