News Flash

  • Home
  • Uncategorized
  • ইয়াকুবনগরে কাঁটাতারের ওপাড়ে ভারতীয়রা পাচ্ছেন না খাদ্য সামগ্রী
Image

ইয়াকুবনগরে কাঁটাতারের ওপাড়ে ভারতীয়রা পাচ্ছেন না খাদ্য সামগ্রী

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২১ এপ্রিল৷৷ গোটা দেশজুড়ে লকডাউন লাগু হওয়াতে চরম খাদ্য সঙ্কটে ভুগছেন ইন্দো-বাংলা সীমান্তের ফেন্সিং কাঁটাতারের বাইরে থাকা ভারতীয় নাগরিক৷জেলা প্রশাসন ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ৷উত্তর জেলার কালাছড়া ব্লকাধীন ১৬৬ নং বিএসএফ ব্যাটালিয়নের ইয়াকুব নগর বিওপির আওতাধীন ইন্দো-বাংলা সীমান্তের ফেন্সিং কাঁটাতারের বাইরে থাকা ৫৫ টি পরিবার লকডাউন থেকে আজ পর্যন্ত তীব্র খাদ্য সংকটে ভুগছেন বলে স্থানীয় জনগণের অভিযোগ৷ ইয়াকুব নগর এলাকার স্থানীয়দের বক্তব্য, আজ থেকে প্রায় ১৬ বছরপূর্বে ইন্দো-বাংলা সীমান্তে যখন ফেন্সিং কাঁটাতারের বেড়া হয়েছিল সেই সময় ৫৫ টি পরিবার ফেন্সিং কাঁটাতারে বাইরে চলে যায়৷ ওই পরিবারগুলি দীর্ঘ কয়েক যুগ থেকে ওই জায়গায় বসত করে আসছিলো এবং উনারা ভারতীয় নাগরিক৷কাঁটাতারের বেড়ার কারণে ওই পরিবারগুলি কাঁটাতারের বাইরে চলে যায় তাই তাদের জন্য কয়েকটি গেইট রাখা হয়৷


সেই গেট দিয়ে ঐ ৫৫ টি পরিবারের মানুষজন ত্রিপুরা রাজ্যে প্রবেশ করে সুকল-কলেজ রেশনিং ব্যবস্থা সহ সকল কাজ-কর্ম করে আসছিলেন৷ কিন্তু যেদিন থেকে দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে সেই দিন থেকে ইন্দো-বাংলা সীমান্তে ফেন্সিং কাঁটাতারের বাইরে থাকা ভাগ্য পুর ও বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের আওতাধীন ৫৫ টি পরিবারের রাজ্যে প্রবেশের গেইট সিল করে দিয়েছে বিএসএফ জওয়ানরা৷দুই একবার রেশন মারফত তাদেরকে চাল সবজি দেওয়া হলেও আর তাদের কোনো খোঁজখবর নেওয়া হয়নি সরকারি প্রশাসনিক তরফ থেকে বলে স্থানীয়দের অভিযোগ৷স্থানীয়রা আরো বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে গরিব-দুঃখীদের পাশে অনেক সামাজিক সংস্থা থেকে শুরু করে জনপ্রতিনিধিরা দাঁড়িয়ে তাদেরকে ত্রাণ দিয়ে সাহায্য করছেন কিন্তু ইয়াকুব নগর বিওপির আওতাধীন ইন্দো-বাংলা সীমান্তের কাঁটাতারের বাইরে থাকা ৫৫ টি ভারতীয় পরিবারের খোঁজ খবর কেউ রাখেন না৷ শুধুমাত্র এক-দুবার তাদের হাতে সামান্য ত্রাণ তুলে দেওয়া হয়েছিল৷বর্তমানে ওই ৫৫ টি পরিবারের জনগণ চরম খাদ্য সংকটে ভুগছেন৷

পাশাপাশি স্বাস্থ্যপরিসেবা বাজার হাট থেকে শুরু করে সকল ধরনের সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়ছেন৷তাই ইন্দো-বাংলা সীমান্তে কাঁটাতারের বাইরে থাকা ৫৫ টি পরিবারের ভারতীয় নাগরিকদের জোরালো দাবি, জেলা প্রশাসন বা রাজ্য সরকার তাদের দিকে যেন একটু দৃষ্টিপাত করেন৷
অপরদিকে এ সকল বিষয় নিয়ে ইয়াকুব নগর বিওপির কোম্পানি কমান্ডার উমেশ প্রসাদ বলেন,দেশজুড়ে লকডাউন লাগু হওয়ার পর থেকে সীমান্তে প্রবেশ গেইট গুলি উনারা সিল করে দিয়েছেন৷ আর কাঁটাতারে বাইরে থাকা ৫৫ টি ভারতীয় পরিবারকে সময়মত রেশন প্রদান করা হচ্ছে বলেও কোম্পানি কমান্ডার জানান৷তবে কাঁটাতারে বাইরে থাকা সকল ভারতীয় নাগরিকদের রাজ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ঠিকি কিন্তু সকল ধরনের সরকারি সুযোগ-সুবিধা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top