News Flash

  • Home
  • Uncategorized
  • লকডাউনে বিশেষ ছাড় পেতে মেনে চলতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক গুচ্ছ নির্দেশিকা

লকডাউনে বিশেষ ছাড় পেতে মেনে চলতে হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক গুচ্ছ নির্দেশিকা

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি. স.):   দেশজুড়ে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এমন পরিস্থিতিতে কয়েকটি ক্ষেত্রকে লকডাউনের থেকে বিশেষ ছাড় দিয়েছে সরকার। সেই জন্য সোমবার থেকে কয়েকটি অফিস ও কারখানা খুলছে।এই তালিকায় বেসরকারি সংস্থাও রয়েছে। অফিসে বেরোনোর পথে কেউ যাতে করোনায় না আক্রান্ত হয় সেজন্য দিক নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন্দ্রের তরফ থেকে আহ্বান করা হয়েছে এই দিক নির্দেশ যারা কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে তাদের মেনে চলতে হবে।
করোনা মহামারী থেকে বাঁচতেই এই দিক নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল, অফিসে যাতে কর্মীরা আসতে পারে তার ব্যবস্থা কোম্পানিগুলো কি করতে হবে। ৩০ থেকে ৪০ শতাংশ যাত্রী যাতে বসতে পারে এমন প্যাসেঞ্জার ভেহিকেলে করে কর্মীদের আনতে হবে। অফিসে ঢোকার আগেই সমস্ত গাড়ি ও কর্মীর সঙ্গে থাকা যাবতীয় জিনিসপত্রকে শোধন করতে হবে। অফিসে কাজ করার সকল কর্মীদের মেডিকেল ইন্সুরেন্স করাতে হবে। অফিসে যারা ডুকছে ও বের হচ্ছে তাদের প্রত্যেকে থার্মাল স্ক্রিনিং করা বাধ্যতামূলক।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top