News Flash

  • Home
  • Uncategorized
  • আংশিক বাণিজ্য সম্মতি মহারাষ্ট্র সরকারের
Image

আংশিক বাণিজ্য সম্মতি মহারাষ্ট্র সরকারের

মুম্বই, ১৯ এপ্রিল (হি. স.):  মহারাষ্ট্রের গ্রীন ও অরেঞ্জ জোনে আংশিক ভাবে ব্যবসা-বাণিজ্যের কাজ শুরু করা যেতে পারে বলে রবিবার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।দোকান খুলে আসবাব পরিষ্কার করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সার্বিকভাবে গোটা রাজ্যে লকডাউন ৩ মে পর্যন্ত চলবে।রাজ্যে থাকা পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর জানিয়েছেন যে এই সকল শ্রমিকদের ভয় পাওয়ার কিছু নেই।কেন্দ্রের সাথে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে রাজ্যের। পরিস্থিতি স্বাভাবিক হলেই পরিযায়ী শ্রমিকদের তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

রবিবার রাজ্যবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে উদ্ধব ঠাকরে জানিয়েছেন, করোনার বিরুদ্ধে লড়াই করে চলেছে গোটা মহারাষ্ট্র। এই লড়াই কবে শেষ হবে তার অপেক্ষায় সাধারণ মানুষের মতন তিনি নিজেও রয়েছেন। যে কোনো ধরনের অসুস্থতা লুকাবেন না। অসুস্থ হলে তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যান। শনিবার পর্যন্ত গোটা রাজ্যে ৬৭৮০০ জনের লালারসের নমুনা পরীক্ষা করে দেখা হয়েছে। তার মধ্যে ৯৫ শতাংশ নেগেটিভ পাওয়া গিয়েছে।৩৬০০ টি টেস্ট পজিটিভএর  মধ্যে ৫২ জনের অবস্থা আশঙ্কাজনক। ৩৫০ বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। ২০০ বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, করোনা থেকে বাঁচার জন্য সামাজিক দুরত্ব বজায় রাখাটা একান্ত জরুরি। একইভাবে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করানো উচিত। এখনও পর্যন্ত যারা করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তাদের মধ্যে বেশির ভাগই শেষ পর্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। করোনার পরীক্ষার জন্য যে সময়টা রাখা প্রয়োজন তার মধ্যে অনেকের মৃত্যু হয়েছে। তাই অসুস্থ হলেই হাসপাতালে এসে চিকিৎসা করানো উচিত।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top