News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারস্বামীর ছেলের বিয়ে নিয়ে বিতর্ক, রিপোর্ট তলব কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রীর
Image

কুমারস্বামীর ছেলের বিয়ে নিয়ে বিতর্ক, রিপোর্ট তলব কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ১৭ এপ্রিল (হি.স.): মারণ করোনাভাইরাসের হানায় এই মুহূর্তে ত্রস্ত ভারত। সংক্রমণ রুখতে লাগু রয়েছে লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখতে বারবার অনুরোধ করছেন বিশেষজ্ঞরা।

সামাজিক দূরত্ব দূরের কথা, শুক্রবার জাঁকজমক করেই ছেলের বিয়ে দিলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। শুক্রবার কর্ণাটকের রামনগরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এইচ ডি কুমারস্বামীর ছেলে নিখিল। রামনগরে ফার্ম হাউসে নিখিলের সঙ্গে বিয়ে হয়েছে কর্ণাটকের প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী এম কৃষ্ণাপ্পার নাতনি রেবতীর সঙ্গে।

এদিন সকালে ছেলে নিখিলকে দু’হাত তুলে আশীর্বাদ করেন কুমারস্বামী এবং তাঁর স্ত্রী। পরে রেবতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিখিল-রেবতী। এই পর্যন্ত সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু বিয়ের আসরে সামাজিক দূরত্ব একেবারেই মানা হয়নি বলে মত অনেকের। কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, লকডাউনের সমস্ত নিয়ম মেনেই বিয়ের অনুষ্ঠান হয়েছে।

তবে, বিতর্ক তো থামছেই না। এই বিয়ে নিয়ে রিপোর্ট তলব করেছেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী সি এন অশ্বথানারায়ান। উপ-মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রামনগর ডেপুটি কমিশনারের কাছ থেকে আমি রিপোর্ট তলব করেছি। পুলিশ সুপারের আমি কথা বলব, আমাদের ব্যবস্থা নেওয়া উচিত, অন্যথায় বিচার ব্যবস্থার প্রতি বিদ্রুপ করা হবে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top