News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাক্তন মন্ত্রী রতি মোহন জমাতিয়ার জীবনাবসান
Image

প্রাক্তন মন্ত্রী রতি মোহন জমাতিয়ার জীবনাবসান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ রাজ্যের প্রাক্তন মন্ত্রী রতি মোহন জমাতিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন৷ শুক্রবার সন্ধ্যা ছয়টা বাইশ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর৷ দীর্ঘ রোগভোগের পর তিনি এদিন কুপিলংস্থিত নিজ বাসভবনে প্রয়াত হন৷ তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷


তিনি বাগমা বিধানভা কেন্দ্র থেকে দীর্ঘদিন বিধায়ক ছিলেন৷ রাজ্য বিধানসভার উপাধ্যক্ষও ছিলেন৷ পরবর্তী সময়ে তিনি রাজ্যের মন্ত্রী পদেও দায়িত্ব পালন করেন৷ রাজ্য রাজনীতিতে তিনি ভদ্রলোক বলেই পরিচিত ছিলেন৷ সদা হাস্যমুখ ছিলেন৷ বরাবরই তিনি সহজ সরল জীবন যাবন করেছেন তিনি৷ পরোপকারী মনোভাব নিয়ে তিন জীবন কাটিয়েছেন৷ মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা সহ বহু আত্মীয় পরিজন রেখে গিয়েছেন৷


তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, বরিষ্ট বিজেপি নেতা রতি মোহন জমাতিয়ার প্রয়াণে আমি গভীর ভাবে মর্মাহত৷ পার্টির প্রতি তাঁর একনিষ্ঠ অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে৷ প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী৷ রতি মোহন জমাতিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রতন ভৌমিকও৷ প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায় বর্মন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে শোক প্রকাশ করেছেন৷ শোকবার্তায় সুদীপ রায় বর্মন বলেন, বাম বিরোধী লড়াই সংগ্রামের প্রথম সাড়ির রাজ্য নেতৃত্ব ছিলেন রতি মোহন জমাতিয়া৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top